মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…
মেলবোর্ন, ১ জানুয়ারি- বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন উপলক্ষে দায়িত্ব পালনকারী সবাইকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়ার শেষবিদায়কে তিনি দেশের ইতিহাসে এক ঐতিহাসিক বিদায় হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ৭টার কিছু আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, গভীর শোকের এই সময়ে দেশবাসী ও সংশ্লিষ্ট সবাই যে সহমর্মিতা, সম্মান ও দায়িত্ববোধ দেখিয়েছেন, তা তাঁদের পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।

আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড পেজে তারেক রহমানের পোস্টছবি: তারেক রহমানের ফেসবুক পেজ থেকে নেওয়া স্ক্রিনশট
পোস্টে তারেক রহমান লেখেন, “গতকাল, আমার জীবনের এক গভীর শোকের মুহূর্তে, আমি আমার মায়ের শেষবিদায় দিতে পেরেছি। এটি এমন এক ঐতিহাসিক বিদায়, যা দেশের মানুষের জন্য যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়েছে।” তিনি জানান, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শোকময় পরিবেশে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরেন তারেক রহমান। পুলিশ, বিজিবি, আনসার ও ভিডিপি, র্যাব এবং এপিবিএনের নারী-পুরুষ সদস্যদের ধৈর্য ও পেশাদারিত্বের কারণে লক্ষাধিক মানুষ শান্তিপূর্ণভাবে জানাজায় অংশ নিতে পেরেছেন বলে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের নীরব অথচ গুরুত্বপূর্ণ অবদানের কথাও স্মরণ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, তাঁদের সতর্কতা ও দায়িত্বশীলতার কারণে পুরো আয়োজন নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।
ফেসবুক পোস্টে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান বিদেশি প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করার জন্য।
সাংবাদিকদের ভূমিকাও আলাদাভাবে উল্লেখ করে তিনি বলেন, কয়েক বর্গকিলোমিটারজুড়ে ছড়িয়ে থাকা বিশাল জনসমুদ্রের মধ্যেও দেশ-বিদেশের গণমাধ্যমকর্মীরা প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করে খালেদা জিয়ার জানাজা ও দাফনের খবর বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছেন।
পোস্টের শেষাংশে তারেক রহমান লেখেন, “আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে মানুষ হিসেবে ধন্যবাদ জানাই। আপনারাই ছিলেন সেই শক্তি, যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মায়ের স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে।”
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au