সর্বশেষ

অস্কারজয়ী হলিউড অভিনেতাকে ট্রাম্পের তীব্র সমালোচনা

  • 6:47 am - January 02, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার

মেলবোর্ন, ডিসেম্বর এবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে অস্কারজয়ী হলিউড অভিনেতা জর্জ ক্লুনি ও তার স্ত্রী আমাল ক্লুনিকে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বছরের ডিসেম্বরে জর্জ ক্লুনি ও তার পরিবার ফ্রান্সের নাগরিকত্ব পান। এ নিয়েই মূলত ট্রাম্পের তোপের মুখে পড়ে এই তারকা পরিবার।

এ ছাড়া ফরাসি নাগরিকত্ব গ্রহণের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে ডেমোক্র্যাটিক পার্টির একাধিক শীর্ষ নেতারও সমালোচনা করেন।

ক্লুনি দম্পতি ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করেছেন উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, ফ্রান্সের অভিবাসন নীতির কারণেই সেখানে অপরাধ সমস্যা বেড়েছে। এ প্রসঙ্গে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের মার্কিন অভিবাসন নীতির সঙ্গে এর তুলনা টানেন।

পাশাপাশি তিনি কমলা হ্যারিস, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজের নাম উল্লেখ করে ডেমোক্র্যাটদের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়েও তীব্র সমালোচনা করেন।

এ ছাড়া জর্জ ক্লুনির হলিউড ক্যারিয়ার নিয়েও মন্তব্য করেন ট্রাম্প।  তার মতে, ক্লুনি চলচ্চিত্রের চেয়ে রাজনীতির কারণে আলোচনায় ছিলেন বেশি।  এমনকি তিনি বড় কোনো চলচ্চিত্র তারকা নন বলেও খোঁচা দেন মার্কিন প্রেসিডেন্ট।

উল্লেখ্য, জর্জ ক্লুনি দীর্ঘদিন ধরেই ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমালোচক এবং ডেমোক্র্যাটিক পার্টির একজন সমর্থক হিসেবে পরিচিত। গত বছরের এপ্রিলে সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লুনি জানিয়েছিলেন, ট্রাম্পের করা সমালোচনাকে তিনি কখনোই গুরুত্ব দেন না।

সেই সাক্ষাৎকারে ক্লুনি বলেন, ‘আমার কাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করা নয়।  আমার কাজ সুযোগ পেলেই সত্য কথা বলা।’

তিনি আরও বলেন, তার বক্তব্য নিয়েও সমালোচনা করা এবং ভিন্নমত প্রকাশ করার অধিকার সকলের রয়েছে।

 

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au