সর্বশেষ

মাভাবিপ্রবিতে পাবনা-সিরাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সোহাগ-সোহেল

  • 4:10 pm - January 02, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার

মেলবোর্ন, ২ জানুয়ারি-‎ ‎টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) পাবনা-সিরাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সোহাগ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. সোহেল রানা দায়িত্বভার গ্রহণ করেছেন।
‎
‎শুক্রবার সকালে সংগঠনের ২৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করে।

এতে জানানো হয়, পূর্ববর্তী কমিটি অনেক আগেই বিলুপ্ত হওয়ায় সংগঠনের কার্যক্রম সচল ও গতিশীল রাখতে বিশেষ ক্ষমতাবলে আগামী ছয় মাসের জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
‎
‎এ ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আসাদুজ্জামান জোসেফ ও পপি রাণী মাহাতো। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে শুভ্র কর্মকার, হালিমা বিনতে মুকুল, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে মো. নয়ন আলী শেখ, সীমান্ত হোসেন জয়, জলি খানম তমা, গৌড় পাল, মোছা. ফাতেমা খাতুন ও আরিফুল ইসলাম।
‎
‎দপ্তর সম্পাদক হয়েছেন, মো. রাসেল ইসলাম। উপ-দপ্তর সম্পাদক পদে মতিউর রহমান রনি, মোরশেদুল ইসলাম শিষ্ট, আবু তালহা, নাঈম হোসেন ও মুশফিকুর রহমান কাব্য। প্রচার সম্পাদক পদে বি এম শাহিদ মাহমুদ। উপ-প্রচার সম্পাদক পদে আনিছুর রহমান আনিছ, ইল্লিল্লয়েন ফেরদৌস রাব্বি, মোছা. ঋতু খাতুন,আব্দুর রহমান ও সাবরিনা মুন্নী।

অর্থবিষয়ক সম্পাদক পদে মো. তানজির রহমান হৃদয়। উপ-অর্থবিষয়ক সম্পাদক মাহিবুর রহমান মাহি, মোছা. সুমাইয়া পারভীন, মেরাজুল ইসলাম, মাহফুজ রহমান ও আশিকুর রহমান আশিক।

ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে রবিন আহম্মেদ। উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মেহজাবিন জমজম রাফা, নোমান হাছান, আশিকুর রহমান ফুয়াদ ও আকিকুন্নাহার আঁখি।

আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে ‎মো. সিয়াস হোসেন (রউফ), তাওহিদা মিম ও আব্দুল আউয়াল। সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বন্যা হালদার। উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে আল শাহরিয়ার ইমন, মোছা. হুমায়রা কবির ও রফিকুল ইসলাম রাফি।
‎
‎কার্যকারী সদস্যরা হলেন- ‎মোছা. তাহসিন খাতুন, মোছা. ফারজানা মিম, মোছা. তাসনিম খানম, মোছা. তায়্যেবা খাতুন, মোছা. মিতু খাতুন, সাবিকুন্নাহার মোছা. অনিমা সুরভী আয়শা সিদ্দিকা নুর, কাউসার হাবিব, বিপ্লব রানা, মো. আতিক ইশরাক তাহসিন, মো. মোতালেব হোসেন,রিয়াবুল হাসান রনি, মো. নুরআলম সরকার, মো. সাহাব সরকার, মো. ইয়ানুর আলী, মো. আলামিন ইসলাম, প্রীতম কুমার দাস, শাওন আহমেদ, আজমিরা আক্তার, মো. জিসান হোসেন, মো. মেহেদি হাসান, শাহরিয়ার কবির রিয়াদ, বজলুর রশিদ (হিরণ), রোমান বিশ্বাস, সুজন মাহমুদ, সাব্বির হোসেন, নাহিয়াতুল মারজান সিমি, সোহাগ কুমার মাহাতো, শাহরিন তাবাসসুম শাম্মি, নুসরাত জাহান নাদিয়া, মো. আল-ফাহাদ হোসেন ও মোহাম্মাদ সামি।

‎নবনির্মিত কমিটির সভাপতি সোহাগ হোসেন বলেন, প্রথমেই উপদেষ্টা মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা জানাই, আমাকে এত বড় দায়িত্ব অর্পণ করার জন্য। আমাদের অ্যাসোসিয়েশনের কার্যক্রম কিছু সময় স্থবির ছিল।

“পরবর্তীতে জুনিয়র, সিনিয়র এবং অন্যান্য অংশীজনদের সম্মিলিত সহায়তায় আমরা পুনরায় কার্যক্রম শুরু করি। সেই ধারাবাহিকতায় আজ এই নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সব সদস্যদের প্রতি আমার আহ্বান- তারা যেন স্বতঃস্ফূর্তভাবে সংগঠনের সব কার্যক্রমে অংশগ্রহণ করে এবং সম্মিলিতভাবে আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে।”
‎
‎সাধারণ সম্পাদক সোহেল রানা বলেন, পাবনা-সিরাজগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমাদের কাছে শুধু একটি জেলা সংগঠন নয়- এটি একটি পরিবার। এই পরিবারের ভ্রাতৃত্ব, সহযোগিতা, মানবিকতা ও পারস্পরিক সম্মানই আমাদের সবচেয়ে বড় শক্তি। এখানে আমরা একসঙ্গে শিখি, একসঙ্গে কাজ করি এবং একসাথে এগিয়ে যাই।

‎“একজন নবনিযুক্ত সাধারণ সম্পাদক হিসেবে আমার লক্ষ্য থাকবে-এই ঐক্যকে আরো দৃঢ় করা। আপনাদের সহযোগিতা, পরামর্শ ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে চাই এবং নবীন শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী সাপোর্ট সিস্টেম গড়ে তুলতে চাই।”
‎
সাংগঠনিক কাজ গতিশীল করতে আগামী ৬ মাসের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

এই শাখার আরও খবর

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au