বিনোদন

বাংলাদেশে হিন্দু যুবক হত্যায় সরব বলিউড, নীরবতা ভাঙার আহ্বান

  • 12:34 am - January 03, 2026
  • পঠিত হয়েছে:৭২ বার

মেলবোর্ন, ৩ জানুয়ারি- বাংলাদেশে এক হিন্দু যুবককে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড অভিনেত্রী কাজল আগরওয়াল ও জাহ্নবী কাপুর। ময়মনসিংহে সংঘটিত এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারা সংখ্যালঘু নিরাপত্তা ও ধর্মীয় সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে কাজল আগরওয়াল হিন্দু সমাজকে নীরবতা ভাঙার আহ্বান জানিয়ে লেখেন, “নীরবতা কাউকে রক্ষা করে না।”

প্রতীকী একটি ছবির মাধ্যমে তিনি নিহত দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ডের ইঙ্গিত দেন।

জাহ্নবী কাপুর সামাজিক মাধ্যমে এই হত্যাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে বলেন, প্রকাশ্যে মানুষ হত্যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। পাশের দেশের ঘটনায় নীরব থাকার প্রবণতাকে তিনি দ্বিচারিতা বলেও মন্তব্য করেন।

নিহত দীপু চন্দ্র দাস ছিলেন একটি পোশাক কারখানার কর্মী। ধর্ম অবমাননার কথিত অভিযোগে তাকে বিবস্ত্র করে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেয় ‘তৌহিদী জনতা’ পরিচয় দেয়া একদল মানুষ। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

এই ঘটনায় ভারত-বাংলাদেশ কূটনৈতিক অঙ্গনেও উত্তেজনা দেখা দেয়।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au