দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না
সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…
মেলবোর্ন, ৩ জানুয়ারি- গাজীপুরের টঙ্গীতে ফ্লাইওভারের নিচে মহাসড়কে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে গণপিটুনির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কের সংযোগস্থল টঙ্গী স্টেশন রোড মোড়ে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম সুমন, বয়স আনুমানিক ৩০ বছর। স্থানীয়দের ভাষ্য, মোবাইল ছিনতাইয়ের অভিযোগে জনতা তাকে আটক করে। এরপর মহাসড়কের পাশে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন ঘটে।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুমনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নিতে পারেনি। পরে পুলিশ একটি ভ্যানে করে রাজধানীর উত্তরায় বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক মেহেদী হাসান জানান, উদ্ধারকালে সুমন গুরুতর আহত ছিলেন এবং কথা বলার অবস্থায় ছিলেন না। হাসপাতালে নেওয়ার সময় তিনি শুধু নিজের নাম বলতে পেরেছেন। তিনি বলেন, সুমন ফ্লাইওভারের নিচে ভিক্ষা করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ছিনতাইয়ের অভিযোগের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au