সর্বশেষ

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

  • 4:57 am - January 03, 2026
  • পঠিত হয়েছে:৯২ বার
মাক্স পরে গুলি করে সন্ত্রাসীরা ও গুলিতে ভাঙা জানালার গ্লাস। ছবি : সিসিটিভি থেকে সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি- চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরে এক শীর্ষ ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের বাসভবনে এ হামলা চালায় মুখোশধারী সন্ত্রাসীরা। হামলার সময় মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যরা বাসায় থাকলেও কেউ আহত হননি।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি মাইক্রোবাসে করে আটজন মুখোশধারী সন্ত্রাসী ঘটনাস্থলে আসে। তারা বাসার সামনে থেমে পিস্তল উঁচিয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত সেখান থেকে সরে যায়। গুলির শব্দে আশপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের নির্দেশে এ হামলা চালানো হতে পারে। পুলিশের দাবি, চাঁদা আদায়ে ব্যর্থ হলে তার অনুসারীরা এ ধরনের ভয়ভীতি ও হামলার পথ বেছে নেয়। চট্টগ্রাম নগরের চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশসহ একাধিক থানা এলাকা এবং জেলার হাটহাজারী ও রাউজান অঞ্চলে তার বাহিনীর কারণে দীর্ঘদিন ধরেই আতঙ্ক বিরাজ করছে বলে পুলিশের ভাষ্য।

স্মার্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান জানান, প্রায় দেড় মাস আগে বড় সাজ্জাদ পরিচয় দিয়ে এক ব্যক্তি বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে টাকা দাবি করে। গুলির ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন বলেও জানান তিনি।

এদিকে, হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করলেও বিতর্কিত মন্তব্য করেছেন সাজ্জাদ আলী। এক প্রতিক্রিয়ায় তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তবে যারা গুলি করেছে, তারা ভালোই করেছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সীতাকুণ্ডে বিএম কেমিক্যাল প্লান্টে বিস্ফোরণে শ্রমিকদের ক্ষতিপূরণ না দেওয়ার অভিযোগ তুলে মুজিবুর রহমানের সমালোচনা করেন।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া জানান, সকাল সাতটার দিকে মাইক্রোবাসে আসা আটজনের একটি দল বাড়িটির গেট ও পেছনের অংশ লক্ষ্য করে গুলি করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, মুজিবুর রহমান ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। স্মার্ট গ্রুপ দেশের একটি বড় শিল্পগোষ্ঠী, যার পোশাক, টেক্সটাইল, রিয়েল এস্টেট ও জ্বালানি খাতে বিনিয়োগ রয়েছে।

এই শাখার আরও খবর

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণা

গাজীপুরে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের ঘটনায় কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার এলাকার সব পোশাক কারখানায় ছুটি…

খুলনায় লংমার্চে পরপর ৫টি ককটেল বিস্ফোরণ, প্রাণ বাঁচাতে ছুটতে থাকেন জামায়াত সমর্থকরা

খুলনায় ১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহর লক্ষ্য করে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে দিক্বিদিক ছোটাছুটি শুরু করেন লংমার্চকে…

অতিরিক্ত ডিআইজির বাসা থেকে আটকের তালিকায় ছিলেন তাহসিফ, মৃত্যুর আগে কী ঘটেছিল?

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর তদন্তে সামনে আসছে একের পর এক নতুন তথ্য। তাঁর মৃত্যুর ঘটনায় মাদক সংশ্লিষ্টতার সম্ভাবনা খতিয়ে দেখার…

ফেল করায় শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় ফেল করার পর শিক্ষককে দায়ী করে চিরকুট লিখে আত্মহত্যা করেছে সাতক্ষীরার তালা উপজেলার হৃদয় (১৯) নামে এক শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নিজ…

ভারতের ট্রানজিট করিডরের বিরোধিতা, গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবি নাহিদ ইসলামের

বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতকে ট্রানজিট করিডর দেওয়ার যেকোনো উদ্যোগের বিরোধিতা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে ন্যায্য শর্তে…

ব্রিসবেনে অস্ত্রের মুখে ছিনতাইয়ের চেষ্টা, পুলিশের সঙ্গে গাড়ি নিয়ে ধাওয়া: গ্রেপ্তার ৩

বাড়িতে ঢুকে ছুরি দেখিয়ে এক নারীকে হুমকি এবং গাড়ি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। তাঁদের আটক করতে ব্রিসবেনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au