বাংলাদেশ

জয়শঙ্কর: ভোটের পর পরিস্থিতি থিতু হলে সুপ্রতিবেশীসুলভ চেতনা বাড়বে

  • 2:30 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ জানুয়ারি: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের নির্বাচন সম্পন্ন হয়ে পরিস্থিতি স্থিতিশীল হলে এ অঞ্চলজুড়ে সুপ্রতিবেশীসুলভ চেতনা আরও শক্তিশালী হবে। শুক্রবার চেন্নাইয়ে আইআইটি মাদ্রাজের টেকনো-এন্টারটেইনমেন্ট ফেস্ট ‘শাস্ত্র ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ সফর শেষে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ভারতের নিরাপত্তা স্বার্থ এবং ‘প্রতিবেশী প্রথম’ নীতি নিয়ে কথা বলতে গিয়ে জয়শঙ্কর বলেন, বাংলাদেশ বর্তমানে নির্বাচনের দিকে এগোচ্ছে। এ প্রক্রিয়াকে ভারত স্বাগত জানায়। তাঁর ভাষায়, নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে পারস্পরিক আস্থা বাড়বে এবং প্রতিবেশীসুলভ সহযোগিতার নতুন সুযোগ তৈরি হবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তিনি সম্প্রতি ঝটিকা সফরে ঢাকায় যান। সেখান থেকে ফিরে চেন্নাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশে ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা ও সৌহার্দ্যের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

জয়শঙ্কর বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোর স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে বিশ্বাস করে। ভারতের অভিজ্ঞতা হলো, দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটলে প্রতিবেশীরাও তার সুফল পায়। তাই ভারত শক্তি প্রদর্শনের বদলে অংশীদারিত্বের মাধ্যমে সমস্যা সমাধানে আগ্রহী এবং পুরো বিশ্বকে একটি পরিবারের মতো দেখার দর্শনেই তার পররাষ্ট্রনীতি পরিচালিত হয়।

প্রতিবেশীসুলভ আচরণের ব্যাখ্যায় তিনি বলেন, সাধারণত প্রতিবেশীরা একে অন্যের পাশে দাঁড়ায়। অসুবিধার সময় সাহায্য করে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে। দেশ হিসেবেও ভারত তার প্রতিবেশীদের সঙ্গে ঠিক এভাবেই সম্পর্ক গড়ে তুলতে চায়। বিনিয়োগ, সহযোগিতা ও মানবিক সহায়তার মধ্য দিয়ে এই মনোভাবের প্রকাশ ঘটেছে।

জয়শঙ্কর স্মরণ করিয়ে দেন, কভিড মহামারির সময় অধিকাংশ প্রতিবেশী দেশ প্রথম টিকা পেয়েছে ভারত থেকেই। ইউক্রেন যুদ্ধের ফলে খাদ্য, সার ও জ্বালানি সংকটে পড়লে ভারত তার সক্ষমতা অনুযায়ী সহায়তা করেছে। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটে চার বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হয়েছে এবং সাম্প্রতিক ‘দ্বিতয়া’ ঘূর্ণিঝড়ের সময়ও প্রথম ত্রাণ পাঠিয়েছে ভারতই।

তিনি বলেন, বিপদের সময় ভারত পাশে থাকে। এই বিশ্বাসই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্কের ভিত্তি। বাংলাদেশের ক্ষেত্রেও সেই একই নীতি ও মনোভাব বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এই শাখার আরও খবর

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au