সর্বশেষ

নেটিজেনদের গুঞ্জন ভুল প্রমাণ করে ফের পর্দায় দেব-শুভশ্রী

  • 6:36 pm - January 03, 2026
  • পঠিত হয়েছে:২০৭ বার

মেলবোর্ন, ৩ জানুয়ারি- টালিউড অভিনেতা দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনীত সিনেমা ‘ধূমকেতু’ দীর্ঘ প্রতীক্ষার পর গত বছর মুক্তি পায়। এটিই ছিল এ তারকা জুটির শেষ সিনেমা। এরপর আর তাদের একসঙ্গে দেখা যাবে না—সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এমনটিই ছিল গুঞ্জন। কিন্তু নেটিজেনদের সেসব ধারণা মিথ্যে হতে চলেছে। অবশেষে মিলল সেই প্রশ্নের উত্তর।

এর মধ্যেই বড়দিনে মুক্তি পেয়েছে দুই তারকারই দুটি সিনেমা। দেবের ‘প্রজাপতি ২’ ও শুভশ্রী গাঙ্গুলির ‘লহ গৌরাঙ্গের নাম রে’। প্রেক্ষাগৃহ পাওয়া নিয়েও হয়েছে তুমুল বিতর্ক। সেসব বিতর্ক পার করেই ২০২৬-এ আবার জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। চলতি বছর পূজাতেই নাকি মুক্তি পাবে সেই সিনেমা।

‘ধূমকেতু’ সিনেমার প্রচার ঘিরে দর্শকদের মধ্যে বিশেষ উন্মাদনা চোখে পড়েছিল। ঝলক-প্রকাশের মঞ্চেও ধরা পড়েছিল তা। সেই দিন নিজেদের পুরোনো সিনেমার গানে আবার একসঙ্গে নেচেছিলেন তারা। পরস্পরকে সামাজিক মাধ্যমে অনুসরণ করেছিলেন। একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে পূজাও দিতে গিয়েছিলেন এ তারকা জুটি। কিন্তু সিনেমা মুক্তি পেতেই আবার দূরত্ব তৈরি হয় সাবেক এ জুটির।

সামাজিক মাধ্যমে দুজনেরই কিছু মন্তব্য ঘিরে তৈরি হয়েছিল বিতর্ক। দুই তারকার ফ্যান-ক্লাবের মধ্যেও বাকবিতণ্ডা চলেছিল। সেই বিতর্কে জড়িয়ে গিয়েছিল রাজ চক্রবর্তী ও রুক্মিণী মৈত্রের নামও। কিন্তু সেই বিতর্ক বাধা হয়ে থাকতে পারল না দেব-শুভশ্রীর আবার জুটি বাঁধার রাস্তায়।

আদ্যপান্ত প্রেমের সিনেমাতেই জুটি বাঁধছেন দেব ও শুভশ্রী। তাদের শেষ সিনেমাটি পরিচালনা করেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে এবার তাদের নতুন সিনেমাটি কে পরিচালনা করবেন, তা এখনো অজানা।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, প্রযোজনা ‘দেব এন্টারটেনমেন্ট’-এরই। খুব শিগগির এক এক করে ছবি সম্পর্কিত নানা তথ্য ঘোষণা করবেন তারকারা নিজেই।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au