বিশ্ব

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত অন্তত ৪০

  • 5:32 pm - January 04, 2026
  • পঠিত হয়েছে:২৫২ বার
ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহত অন্তত ৪০। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ জানুয়ারি- ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে চালানো মার্কিন সামরিক অভিযানে বেসামরিক নাগরিক ও সেনাসদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, এই অভিযানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, স্থলবাহিনী নামানোর আগে ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করতে বড় পরিসরে বিমান অভিযান চালানো হয়। এতে ১৫০টিরও বেশি মার্কিন বিমান অংশ নেয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের পর সামরিক হেলিকপ্টারের মাধ্যমে মাদুরোর অবস্থানস্থলে সেনা নামানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে নিহতের সংখ্যা বা পুরো অভিযানের ব্যাপ্তি নিয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস কিংবা পেন্টাগনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। এ বিষয়ে যুক্তরাষ্ট্র সরকার নীরব থাকায় আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

এর আগে শনিবার ভোরে চালানো ওই অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। অভিযানের পর এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় একটি নিরাপদ, যথাযথ ও বিচক্ষণ অন্তর্বর্তীকালীন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটির শাসনভার তদারকি করবে।

এদিকে নিউইয়র্কের একটি আদালতে প্রসিকিউটরদের দাখিল করা নতুন অভিযোগপত্রে মাদুরো দম্পতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ কোকেন পাচারসহ একাধিক গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।

তবে এই সামরিক অভিযানের তীব্র সমালোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। বিভিন্ন বিশ্লেষক ও মানবাধিকার সংগঠন বলছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং মার্কিন কংগ্রেসকে পাশ কাটিয়ে এমন অভিযান চালানো হয়েছে। তাদের আশঙ্কা, এর ফলে ভেনেজুয়েলাসহ পুরো অঞ্চলে দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au