বিশ্ব

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

  • 4:32 am - July 22, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার
নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল। ছবি; সংগৃহীত

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও কমে গেছে। সর্বশেষ জাহাজ চলাচলের তথ্যেও সেই চিত্র উঠে এসেছে। ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) হরমুজ প্রণালি দিয়ে মাত্র চারটি পণ্যবাহী জাহাজ চলাচল করেছে। এর আগের দিন এ সংখ্যা ছিল সাতটি। চলাচল করা অধিকাংশ জাহাজই ছিল ইরানি রুটের।

তথ্য অনুযায়ী, চারটি জাহাজের মধ্যে দুটি প্রণালি থেকে বেরিয়ে গেছে এবং দুটি প্রবেশ করেছে। প্রণালি ত্যাগ করা জাহাজগুলোর একটি ছিল পেট্রোকেমিক্যালবাহী ট্যাংকার, অন্যটি ছিল খালি ট্যাংকার। আর প্রবেশ করা দুটি জাহাজের একটি ছিল বিটুমিনবাহী ট্যাংকার এবং অন্যটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার। সোমবার হরমুজ প্রণালি দিয়ে কোনো ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার (ভিএলসিসি) বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বহনকারী ট্যাংকার চলাচল করেনি।

এদিকে যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) মঙ্গলবার জানায়, হরমুজ প্রণালিতে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি প্রজেক্টাইলের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে তারা একাধিক প্রতিবেদন পেয়েছে। অন্যদিকে, গ্রিক শিপিং কোম্পানি ডায়ানাকম ট্যাংকার্স এক বিবৃতিতে জানিয়েছে, সোমবার ওমান উপকূল অতিক্রম করার সময় তাদের পরিচালিত দুটি জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইল আঘাত হানে। এছাড়া, কৃষ্ণসাগরে রাশিয়ার নভোরোসিয়েস্ক সিপিসি টার্মিনালে তাদের আরেকটি ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে আন্তর্জাতিক শিপিং খাতে উদ্বেগ আরও বেড়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি সরবরাহ এই প্রণালির ওপর নির্ভরশীল হওয়ায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সূত্র: আল আরাবিয়া ইংলিশ

এই শাখার আরও খবর

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী শীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au