সর্বশেষ

জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল: ডিসিকে ‘ইস্কন সদস্য’ আখ্যা দিয়ে চড়াও জামায়াত-শিবির

  • 6:19 am - January 05, 2026
  • পঠিত হয়েছে:৫৯ বার
জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল: ডিসিকে 'ইস্কন সদস্য' আখ্যা দিয়ে চড়াও জামায়াত-শিবির

মেলবোর্ন, ৫ জানুয়ারি- যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম (সালেহী)-এর মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। রবিবার (৪ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ তার কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেন।

সিদ্ধান্ত ঘোষণার পরপরই সেখানে উপস্থিত জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী বক্তব্য দেওয়ার সুযোগ চান। তবে রিটার্নিং কর্মকর্তা তাকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে নির্বাচন কমিশনে আপিল করার পরামর্শ দেন।

এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সম্মেলন কক্ষের ভেতরে এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নেওয়া জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ শুরু করেন। তারা জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথকে ‘ফ্যাসিস্টের দোসর’, ‘ভারতের দালাল’ ও ‘ইসকন সদস্য’ আখ্যা দিয়ে সাম্প্রদায়িক ও উসকানিমূলক স্লোগান দেন। একই সঙ্গে তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও অভিযোগ তোলেন তারা।

বিক্ষোভে জামায়াতের জেলা পর্যায়ের একাধিক নেতা ছাড়াও কুড়িগ্রাম-২ আসনে দলটির প্রার্থী ইয়াসিন আলী সরকার উপস্থিত ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

এ বিষয়ে মাহবুবুল আলম সালেহী বলেন, তাকে ডাকা হলেও কথা বলার সুযোগ দেওয়া হয়নি। তিনি প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে এসেছিলেন দাবি করে বলেন, রিটার্নিং কর্মকর্তা শুরু থেকেই পক্ষপাতদুষ্ট ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে ভুল সিদ্ধান্ত দিয়েছেন।

জেলা প্রশাসন সূত্র জানায়, গত ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত রাখা হয়। তাকে যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের চূড়ান্ত ও গ্রহণযোগ্য প্রমাণপত্র জমা দেওয়ার জন্য ৪ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে নাগরিকত্ব বাতিল সংক্রান্ত কোনও চূড়ান্ত সনদ বা প্রমাণপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মাহবুবুল আলম সালেহী বর্তমানে যুক্তরাজ্য ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করেছেন দাবি করে ই-মেইল ও পেমেন্ট সংক্রান্ত কিছু কাগজপত্র জমা দিলেও যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা বাংলাদেশে অবস্থিত ব্রিটিশ হাইকমিশন থেকে নাগরিকত্ব বাতিলের কোনও চূড়ান্ত সনদ পাওয়া যায়নি।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত ঘোষণার সময় জেলা রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ বলেন, বাংলাদেশের সংবিধানের ৬৬ অনুচ্ছেদের ২(গ) দফা অনুযায়ী কোনও ব্যক্তি বিদেশি নাগরিক হলে বা বিদেশি রাষ্ট্রের আনুগত্য স্বীকার করলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য নন। প্রার্থী নাগরিকত্ব বাতিলের জন্য আবেদন করেছেন এমন কাগজপত্র জমা দিলেও চূড়ান্ত প্রমাণপত্র পাওয়া যায়নি। নির্ধারিত সময়ের মধ্যেও গ্রহণযোগ্য সনদ দাখিল না হওয়ায় সংবিধান অনুযায়ী তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, কুড়িগ্রাম জেলার চারটি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী পনির উদ্দিন আহমেদ ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। বাকি ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

বিমানবন্দরে বিমান ছিনতাইচেষ্টার অভিযুক্ত কিশোর অস্ট্রেলিয়া ছাড়তে চেয়েছিল: আদালত

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক কিশোর দেশ ছাড়ার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছিল বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au