সর্বশেষ

আইসিসি উত্তরের অপেক্ষায় রয়েছে বিসিবি: বুলবুল

  • 2:21 am - January 06, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৬ জানুয়ারি-আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), সেটা জানা গিয়েছিল আগেই। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছিল বিসিবি। আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে।

এই ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘‘আমরা বোর্ডের পরিচালকদের নিয়ে দুটো মিটিং করেছি। সিদ্ধান্তগুলো আপনারা জানেন। এখন আমরা নিরাপদ বোধ করছি না। আমরা আইসিসিকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি। এখন নিরাপত্তার শঙ্কা রয়েছে (ভারতে খেলার ব্যাপারে)। সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে একটা মিটিং করতে আমাদের বলবে খুব তাড়াতাড়ি। মেইলের রিপ্লাইয়ের ওপর নির্ভর করছে কী হবে সামনে।’’

যদি আইসিসির পক্ষ থেকে নেতিবাচক ফল আসে তখন কী করবে বিসিবি? জবাবে বুলবুল বলেছেন, ‘‘আমরা জানি না কী ফিডব্যাক আসবে। আমরা যে ধারা দিয়েছি, এমপিও এর মধ্যেই আছে।’’

এর মাঝে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, ‘‘বিসিসিআইয়ের সঙ্গে আমাদের এখন যোগাযোগ নেই। আমরা আইসিসির ইভেন্টের জন্য আইসিসির সঙ্গে যোগাযোগ করেছি।’’

ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে বিসিবি প্রধান বলেছেন, ‘‘দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপে যাওয়ার নিরাপত্তা ভিন্ন ব্যাপার। আপাতত বিশ্বকাপের ব্যাপার নিয়ে চিন্তা করছি।’’

এই শাখার আরও খবর

সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র হাতে মহড়া

খাগড়াছড়ির দীঘিনালা-সাজেক সড়কে তৃতীয় দিনের মতো অনির্দিষ্টকালের অবরোধ চলছে। অন্যদিকে, সাজেকে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগে রাঙামাটি ও খাগড়াছড়িতে আধাবেলার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি…

ধন-ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর পূজা আজ

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী লক্ষ্মীপূজা আজ রোববার (২৫ অক্টোবর)। ধন-সম্পদ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের দেবী মা লক্ষ্মীর আরাধনায় দেশের বিভিন্ন স্থানে পূজার আয়োজন…

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মায় চলছে মা ইলিশ শিকার, প্রশাসনের ভূমিকা কী?

ওটিএন বাংলা রিপোর্ট : ইলিশের প্রজনন ও বংশবিস্তার রক্ষায় সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞার মধ্যেও রাজবাড়ীর পদ্মা নদীতে চলছে মা ইলিশ শিকার ও প্রকাশ্যে বিক্রি।…

কেন ওয়ান নেশনের দিকে ঝুঁকছেন অস্ট্রেলিয়ান ভোটাররা?

ওটিএন বাংলা ডেস্ক: জীবনযাত্রার বাড়তি ব্যয়, সাধ্যের মধ্যে আবাসন পাওয়ার সংকট এবং অভিবাসন নিয়ে উদ্বেগ—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার প্রধান দুই রাজনৈতিক শক্তি লেবার…

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au