বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু
মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…
মেলবোর্ন, ৬ জানুয়ারি- গায়ক ও অভিনেতা তাহসান এবং তার সহধর্মিণী রোজা আহমেদের বিবাহবার্ষিকী পালিত হলো আনন্দঘন আড্ডায়। সামাজিক মাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ছবিতে রোজা ঝিলিমিলি সিকুইন বডিকন গাউনে ধরা দেন, যেখানে তাকে গ্ল্যামারাস ও লাস্যময়ী লুকে দেখা গেছে।
ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার হওয়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
আয়োজনে বিশেষভাবে সাজানো হয়েছিল বিশাল লিলি ফুল ও মোমবাতি দিয়ে সজ্জিত বিবাহবার্ষিকির কেক, সাদা ক্রিমে ঢাকা কেকের পাশে ছিল সুন্দর গোলাপের তোড়া। নেটিজেনদের ধারণা, প্রথম বিবাহবার্ষিকীতে রোজাকে বিশেষভাবে সারপ্রাইজ দিয়েছেন তাহসান।
তাহসান ও রোজা ২০২৫ সালের ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই মুহূর্তের ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকে তারা রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au