শিক্ষা

ঢাবিতে শনিবার শুরু হচ্ছে নবম নন-ফিকশন বইমেলা

  • 8:19 pm - January 08, 2026
  • পঠিত হয়েছে:১২৯ বার
বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ যৌথভাবে নবমবারের মতো আয়োজন করছে নন-ফিকশন বইমেলা।

মেলবোর্ন, ৮ জানুয়ারি- ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে শুরু হচ্ছে নবম নন-ফিকশন বইমেলা। বণিক বার্তা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এই বইমেলা চলবে ১০ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রথম দিন শনিবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে মেলার কার্যক্রম শুরু হবে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, বণিক বার্তার সহকারী সম্পাদক বদরুল আলম, প্রধান প্রতিবেদক ইমামূল হাছান আদনান, যুগ্ম বার্তা সম্পাদক শানজিদ অর্ণব, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড ব্র্যান্ডিং মঞ্জুর হোসাইন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডিজিএম মো. আমিনুল ইসলাম।

মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শনিবার বিকেল ৪টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা।

এ বছর নন-ফিকশন বইমেলায় মোট ৩৯টি প্রকাশনা ও গবেষণা সংস্থা অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে অনন্যা, আদর্শ, অনুপম প্রকাশনী, অন্যপ্রকাশ, অবসর প্রকাশনা সংস্থা, আগামী প্রকাশনী, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, ডেইলি স্টার বুকস, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকাশনা সংস্থা, প্রথমা প্রকাশন, মাওলা ব্রাদার্স, রকমারি, বাতিঘর, সময় প্রকাশনসহ দেশের পরিচিত ও গবেষণাভিত্তিক প্রকাশনা প্রতিষ্ঠানগুলো।

মেলায় অংশ নেওয়া প্রকাশনা সংস্থাগুলোর স্টল থেকে পাঠকরা সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে বই কিনতে পারবেন। এছাড়া বই ক্রেতাদের জন্য মেলার শেষদিন থাকছে র‍্যাফল ড্রয়ের আয়োজন, যেখানে বিজয়ীরা পাবেন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, আগের বছরের ধারাবাহিকতায় এ বছরও প্রদান করা হবে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫’। মেলায় অংশ নেওয়া প্রকাশকদের মনোনীত বইগুলোর মধ্য থেকে বিচারক প্যানেল নির্বাচিত নন-ফিকশন গ্রন্থকে এই সম্মাননা দেওয়া হবে। মেলার সমাপনী দিনে জুরিদের নির্বাচিত বইয়ের নাম ঘোষণা করা হবে। উল্লেখ্য, গত বছর চারটি বই ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৪’ পেয়েছিল।

আগামী ১২ জানুয়ারি বিকেল ৩টায় মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে ‘নন-ফিকশন গ্রন্থ সম্মাননা ২০২৫’-এর জুরি বোর্ডের সদস্যরাও উপস্থিত থাকবেন।

আয়োজকদের আশা, গবেষণা, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি ও সমাজভাবনার বইকে কেন্দ্র করে এই নন-ফিকশন বইমেলা পাঠক ও গবেষকদের মধ্যে নতুন আগ্রহ সৃষ্টি করবে।

এই শাখার আরও খবর

গার্হস্থ্য সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় গার্হস্থ্য সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

মাদারীপুরে ৪ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: কান্নায় ভেঙে পড়া মায়ের ভিডিও ভাইরাল

মেলবোর্ন | ওটিএন বাংলা, ২২ জুলাই: বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের…

জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত

মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…

জেনেরিক ওষুধে ২০০ শতাংশ শুল্ক ঘোষণা ট্রাম্পের, সবচেয়ে বড় ধাক্কার শঙ্কায় ভারত

মেলবোর্ন, ২২ জুলাই- যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব ধরনের জেনেরিক ওষুধের ওপর ধাপে ধাপে সর্বোচ্চ ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও…

বার্ষিক সাধারণ সভা শেষে বিএসপিসির নতুন নির্বাহী কমিটি গঠন

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ফর পূজা অ্যান্ড কালচার ইনকরপোরেটেড (BSPC)-এর বার্ষিক সাধারণ সভা (AGM) ২০২৬ অনুষ্ঠিত…

অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে ভারতের পার্লামেন্ট উত্তাল

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা আরও তীব্র আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au