জম্মু-কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসী হামলায় পুলিশ সদস্য নিহত
মেলবোর্ন, ২২ জুলাই- জম্মু ও কাশ্মীরের দক্ষিণাঞ্চলের অনন্তনাগ জেলায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুরে এই হামলার ঘটনা ঘটে।…
মেলবোর্ন, ৯ জানুয়ারি- ওপার বাংলার অভিনেত্রী মিমি চক্রবর্তী আবার ফিরছেন বড় পর্দায়। অভিনয় ও গ্ল্যামারে বরাবরই আলোচনায় থাকা এই অভিনেত্রী এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার সুখবর দিয়ে ভক্তদের উচ্ছ্বসিত করলেন।
সম্প্রতি একগুচ্ছ ছবি শেয়ার করে মিমি জানান, চলতি মাসেই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।”
শেয়ার করা ছবিতে মিমিকে দেখা গেছে বোল্ড ও আকর্ষণীয় লুকে। খোলা চুল, কানে লম্বা ঝুমকো আর কালো ওড়নায় মোড়ানো তার মায়াবী উপস্থিতি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের। বিশেষ করে তার চোখের চাহনি প্রশংসা কুড়িয়েছে ভক্তদের।
ছবিগুলো প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং প্রশংসায় ভাসতে থাকেন মিমি।
জানা গেছে, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ একটি ভৌতিক-কমেডি ঘরানার সিনেমা, যেখানে মিমিকে একেবারে নতুন ও ভিন্ন রূপে দেখা যাবে।
নতুন বছরের শুরুতেই অভিনেত্রী মিমি চক্রবর্তীর এই চমকপ্রদ ঘোষণায় দারুণ খুশি তার ভক্ত-অনুরাগীরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au