সর্বশেষ

ক্ষমা চাইবেন না বিসিবি পরিচালক নাজমুল

  • 1:17 am - January 10, 2026
  • পঠিত হয়েছে:৮৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ জানুয়ারি-তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ তকমা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। বাংলাদেশের সাবেক অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য সহজভাবে নেননি ক্রিকেটাররা।

বেশ কয়েকজন ক্রিকেটার তামিমের পক্ষ নিয়ে পোস্টও দিয়েছেন। বিবৃতি প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। দেশের একটি গণমাধ্যমর সঙ্গে আলাপকালে বিসিবি পরিচালক নাজমুল জানিয়েছেন, তিনি বাংলায় মন্তব্য করেছেন বলেই হয়তো এমন সমালোচনা হচ্ছে।

তিনি বলেছেন, ‘এখন শব্দটা যদি আমি ইংরেজিতে বলতাম মনে হয় এভাবে হতো না। এখন আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে আমি বলব আমি নিজেও তো একজন দালাল। এখন আমি বাংলাদেশের দালালি করছি পার্থক্য হচ্ছে এটাই। আমি নিজেকে দালাল মনে করি। এখন দালালের ইংরেজি এজেন্ট বললে মনে হয় সুন্দর শোনা যায় তাই না। বাংলা শব্দতে শুনতে মনে হয় একটু খারাপ লাগে কষ্টও লাগে।’

এই ঘটনায় ক্ষমা চাইবেন না জানিয়ে তিনি আরও বলেন, ‘এখানে তো প্রশ্নই আসে না (ক্ষমা চাওয়ার)। এখানে তো ক্ষমা না-ক্ষমার তো কোনো বিষয়ই আসে না। কারণ হচ্ছে আমি দেশের প্রতিফলন, দেশের মানুষের গণমানুষের যা প্রতিফলন আমি মনে করছি এটাই দেশের গণমানুষের প্রতিফলন। এখানে এটা নিয়ে তো কোনো অন্য চিন্তা করার কোনো প্রশ্নই আসে না।’

সর্বশেষ বিসিবি নির্বাচনে অংশ নিয়েছিলেন তামিম ইকবাল। তবে নির্বাচনে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত সরে দাঁড়ান তামিম। এরপর বিসিবির নির্বাচিত বোর্ডকে অবৈধ আখ্যা দিয়েছিলেন তামিম। এরপর আরও বিভিন্ন সময় এই বোর্ড নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায় তামিমকে।

এরই পরিপ্রেক্ষিতে ঢাকায় একটি অনুষ্ঠানে তামিমের কাছে জানতে চাওয়া হয় তিনি যদি বোর্ডে থাকতেন তাহলে কী সিদ্ধান্ত নিতেন? এমন প্রশ্নের জবাবে তামিম বলেছিলেন, ‘বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কী, বাংলাদেশের ভবিষ্যৎ কী হতে পারে, সবকিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম।’

মূলত মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়াকে কেন্দ্র করে শক্ত অবস্থানের ঘোষণা দিয়েছে বিসিবি। ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। টাইগারদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য আইসিসিকে দুই দফায় চিঠি দিয়েছে বিসিবি। এই ঘটনার প্রেক্ষিতেই তামিম বিসিবির বিরুদ্ধে এমন মন্তব্য করেছিলেন।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au