সর্বশেষ

হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠেই মৃত্যু হলো ক্রিকেটারের

  • 1:21 am - January 10, 2026
  • পঠিত হয়েছে:৮৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ জানুয়ারি-মাঠে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ভারতের মিজোরামের সাবেক ক্রিকেটার কে লালরেমরুয়াতা।

গত ৮ জানুয়ারি স্থানীয় ‘খালিদ মেমোরিয়াল’ দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। কে লালরেমরুয়াতার মৃত্যুতে বিসিসিআই শোকবার্তা জানিয়েছে এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিজোরাম (সিএএম) ৮ জানুয়ারি তাদের পূর্বনির্ধারিত সব ম্যাচ স্থগিত ঘোষণা করেছে।

ক্রিকেটারের এই আকস্মিক মৃত্যুতে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই শোকবার্তায় জানিয়েছে, মিজোরামের ক্রিকেটার কে লালরেমরুয়াতার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি মিজোরামের প্রতিনিধিত্ব করেছেন। এই কঠিন সময়ে বিসিসিআই তার পরিবারের পাশে রয়েছে।

ক্রিকেট থেকে অবসরের পর মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকা কে লালরেমরুয়াতা ক্যারিয়ারে দুটি রঞ্জি ট্রফি এবং সাতটি সৈয়দ মুস্তাক আলি ট্রফি ম্যাচ খেলেছেন। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মিজোরামের হয়ে ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন।

তার মৃত্যুতে মিজোরামের ক্রিকেটে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au