প্রবাস দর্পন

মেলবোর্নে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন- দখলদার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ

  • 6:14 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:২৭১ বার
হোপার্স ক্রসিংয়ে হৃদয়ে একাত্তরের উদ্যোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা, স্মরণানুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন। ছবি: OTN Bangla

মেলবোর্ন, ১০ জানুয়ারি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেলবোর্নে আজ মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী আয়োজকরা এক বিশেষ ঘরোয়া আলোচনা সভা ও স্মরণানুষ্ঠানের আয়োজন করে। ভিক্টোরিয়া রাজ্যের হোপার্স ক্রসিংয়ে আয়োজিত এই কর্মসূচি দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।

অনুষ্ঠান শুরু হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, মহান মুক্তিযুদ্ধের অমর স্লোগান “জয় বাংলা” এবং দেশাত্মবোধক গানের মাধ্যমে। এরপর একে একে বক্তব্য দেন আয়োজক ও আমন্ত্রিত অতিথিরা। বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, আদর্শ ও রাজনৈতিক দর্শনের ওপর গভীর আলোচনা করেন। তাঁরা বলেন, বঙ্গবন্ধুর অসামান্য নেতৃত্ব ও ত্যাগ ছাড়া বাংলাদেশের স্বাধীনতা অর্জন কখনোই সম্ভব হতো না। আলোচনায় মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আলোচনা পর্বে অতিথিরা বলেন, ১৬ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলেও প্রকৃত অর্থে সেই বিজয়ের পূর্ণতা আসে ১০ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। আয়োজক বৃন্দ অভিযোগ করেন, বর্তমান অবৈধ দখলদার অন্তর্বর্তীকালীন সরকার একটি মৌলবাদী চরিত্রের সরকার, যারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসে আজ বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করছে। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ধানমন্ডির ঐতিহাসিক বাড়ি ৩২ নম্বর ভেঙে দেওয়া শুধু একটি স্থাপনা ধ্বংস নয়; এটি জাতির ইতিহাস ও আত্মপরিচয়ের প্রতীককেই মুছে ফেলার অপচেষ্টা।

বক্তারা দখলদার ইউনুস সরকারকে স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি হিসেবে আখ্যায়িত করে বিশ্ববাসী ও প্রবাসী বাংলাদেশিদের এ বিষয়ে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গভীর শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশকে আবারও মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসে বসে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শ রক্ষায় তারা সক্রিয় ভূমিকা পালন করে যাবেন। এ লক্ষ্যেই মেলবোর্নে একটি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার প্রতিষ্ঠার উদ্যোগে সবার সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে কবিতা আবৃত্তি করেন রাফসান কামাল। এরপর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষভাবে কেক কাটা হয়, যেখানে উপস্থিত সবাই সম্মিলিতভাবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং দিনটির তাৎপর্য উদযাপন করেন।

OTN Bangla reporter

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au