সর্বশেষ

মৃত্যুর গুজবে শোরগোল, মুখ খুলল আবিদা পারভীনের পরিবার

  • 6:18 pm - January 10, 2026
  • পঠিত হয়েছে:৫৭ বার

মেলবোর্ন ১০ জানুয়ারি- পাকিস্তানের কিংবদন্তি সুফি গায়িকা আবিদা পারভীনের মৃত্যু হয়েছে- সামাজিক মাধ্যমে এমন কথা ছড়িয়ে পড়তেই মুহূর্তেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে। এই শিল্পীর মৃত্যুর খবর নিয়ে এবার মুখ খুলেছেন তার মেয়ে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়েছে, আবিদা পারভীনের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছেন গায়িকার কন্যা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি নাকচ করে দিয়ে তার কন্যা জানিয়েছেন, আবিদা সুস্থ ও নিরাপদ আছেন।

এই মৃত্যুর গুজবের সূত্রপাত কীভাবে, এ প্রসঙ্গে আবিদার মেয়ে জানান, লাহোরের দিলগরান চক এলাকায় ‘আবিদা পারভীন’ নামে অন্য এক নারীর মৃত্যু হয়েছিল। ওই নারীর নামের সঙ্গে মিল থাকায় এবং বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই ভুল তথ্যের মাধ্যমে ভক্তদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি তার।

মৃত্যুর এই গুজব ছড়িয়ে পড়ায় আবিদা পারভীনের দেশ-বিদেশের অসংখ্য ভক্ত উদ্বেগ প্রকাশ করেন।

এমন পরিস্থিতিতে শিল্পীর পরিবারের পক্ষ থেকে অনুরোধ, যেন নির্ভরযোগ্য ও সঠিক সূত্র ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করা হয়। একই সঙ্গে যাচাই না করে কোনো সংবাদ প্রচার না করতে এবং শিল্পীর ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে মিডিয়ার প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, আবিদা পারভীন বিশ্বজুড়ে সুফি সংগীতের জন্য অত্যন্ত জনপ্রিয় এবং ভক্তদের কাছে এক শ্রদ্ধার নাম। তার অসুস্থতা বা মৃত্যুর গুজব আগেও কয়েকবার সামাজিকমাধ্যমে ছড়িয়েছে, যা প্রতিবারই শিল্পীর পরিবার থেকে মিথ্যা বলে নিশ্চিত করা হয়েছে।

 

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au