নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল
মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…
মেলবোর্ন ১১ জানুয়ারি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় নিজ বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে এক হিন্দু যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড।
শুক্রবার দুপুরে উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়নের বামনী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম বিপ্লব দাস (৪৫)। তিনি একই এলাকার প্রয়াত বিজয় কৃষ্ণ দাসের ছেলে।
নিহতের বড় ভাই জানান, বিপ্লব দাস এলাকায় পান বিক্রি ও কৃষিকাজ করতেন। কারও সঙ্গে প্রকাশ্য কোনো বিরোধে তিনি জড়াতেন না। তবে বৃহস্পতিবার রাত আটটার পর থেকে তিনি বাড়িতে ফেরেননি। পরদিন দুপুরে পরিবারের সদস্যরা তার কোনো খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, বিপ্লব দাসের ভাতিজা সকালে বাঁশ কাটতে গিয়ে বাগানের ভেতরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ সময় চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।
পরিবার সূত্রে আরও জানা গেছে, বিপ্লব দাস অবিবাহিত ছিলেন। দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে তার এক জেঠাতো ভাইয়ের সঙ্গে মনোমালিন্য চলছিল। পরিবারের অভিযোগ, ওই বিরোধের জের ধরেই তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হতে পারে।
খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
মরদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au