সর্বশেষ

বিপিএলে আকু সব নিয়ম মনেই কাজ করছে: ইফতেখার মিঠু

  • 5:25 am - January 11, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ জানুয়ারি-এবারের বিপিএলে ফিক্সিং নিয়ে ব্যাপক সচেতন বিসিবি। দিন দুয়েক আগে ঢাকা ক্যাপিটালসের রহমানউল্লাহ গুরবাজ যখন ঘুমাতে গেছেন, তখন তার রুমে দুর্নীতিবিরোধী কর্মকর্তা ঢুকে পড়েন বলে জানিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী আতিক ফাহাদ।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু সাংবাদিকদের বলেন, ‘আমার মতে, কেউ তো এমনি এমনি কারও ফোন নেয় না। এটা পর্যবেক্ষণের একটা অংশ। আমার ফোনও যেকোনো সময় নিতে পারে। তাদের সেই অধিকার রয়েছে।’

দুর্নীতিবিরোধী ইউনিট তাদের কাজ ঠিকঠাক করছে জানিয়ে মিঠু বলেন, ‘‘এটা তো আমিও জানি না। দেখুন আমি একটা কথা বলি। তারা খুবই কঠোর। একটা পিএমও এরিয়া আছে, যেখানে আপনি জানেন আম্পায়াররাও থাকেন ও বসেন। সেই এলাকার মধ্যে মানে ড্রেসিংরুমে এমনকি আমি বিপিএল ম্যানেজ করছি, আমারও সেখানে যাওয়া নিষেধ। কতটা কঠোর অবস্থায় তারা (আইসিসির দুর্নীতিবিরোধী কর্মকর্তা) আছেন, কতটা আত্মনিবেদন নিয়ে কাজ করছেন, এটাই তার প্রমাণ।’

‘‘গুরবাজের যে কথা আছে, সেটা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। দুর্নীতিবিরোধী নীতিমালায় স্পষ্ট লেখা আছে, তাদের সেভাবে পর্যবেক্ষণ করার পূর্ণ অধিকার রয়েছে। ১৫ তারিখের পর আমাদের দুর্নীতিবিরোধী কর্মকর্তারা আপনাদের জানাবেন।’’

বিশ্বকাপসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ফিক্সিং ঠেকাতে যে প্রক্রিয়া অনুসরণ করা হয়, এবারের বিপিএলেও সেভাবেই হচ্ছে বলে জানান মিঠু, ‘‘অভিযোগ নিয়ে কিছু বলার নেই।

দুর্নীতিবিরোধী ইউনিট একটা স্বাধীন ইউনিট। আমরা তাদের সহায়তা নিচ্ছি। প্লাস আপনারা জানেন যে আমরা এটার সঙ্গে যুক্ত। আইসিসির থেকে তাদের ম্যানেজার আনা হয়েছে, যাতে আরেকটা ইউনিট হিসেবে কাজ করে। এখন পর্যন্ত তারা দুর্নীতবিরোধী যে নীতিমালা আছে এবং যেসব কোড আছে, সেটা বজায় রেখেই অপারেশন পরিচালনা করছে। এটা বিশ্বকাপ ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে যেভাবে হয়, বাংলাদেশ সেটাই অনুসরণ করছে। এখন বাড়াবাড়ি হচ্ছে আপনার ওপরে।’’

মিঠুর মতে, এবারের বিপিএলে দুর্নীতিবিরোধী ইউনিট কঠোর হওয়ায় ফিক্সিং অনেকটা কমে গেছে, ‘‘আমি যেটা নিশ্চিত হয়েছি, তারা দুর্নীতিবিরোধী ধারা ও নিয়মে যা আছে, সেটা শতভাগ বজায় করে চলেছে। কিছু কিছু আন্তর্জাতিক কোম্পানি যারা এটা পর্যবেক্ষণ করে, তাদের কাছ থেকে আপনি খোঁজ নিতে পারেন। আপনারা দেখবেন সন্দেহভাজন কর্মকাণ্ড কমে গেছে।’’

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au