সর্বশেষ

এফএ কাপে ব্রাইটনের কাছে হেরে আসর থেকে বিদায় নিয়েছে ম্যানইউ

  • 12:58 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ব্রাইটনের কাছে ২-১ গোলে হার ম্যান ইউয়ের। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ জানুয়ারি-ম্যানচেস্টার ইউনাইটেডের সময়টা মোটেও ভালো যাচ্ছে না। গত সপ্তাহে কোচ আমোরিমকে ছাঁটাই করে ক্লাব, এবার এফএ কাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। এদিকে সহজ জয় পেয়েছে আর্সেনাল, তাতে পরের রাউন্ড নিশ্চিত হয়েছে গানারদের।

এফএ কাপের তৃতীয় রাউন্ডের ম্যাচে ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ কাপের পর এবার এফএ কাপ থেকেও বিদায় নিতে হলো ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটিকে। এদিকে রাতের আরেক ম্যাচে পোর্টসমাউথকে ৪-১ গোলে উড়িয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে আর্সেনাল।

ঘরের মাঠে ম্যাচের ১২তম মিনিটে গোল হজম করে বসে ইউনাইটেড। ব্রজান গ্রুডা ব্রাইটনকে লিড এনে দেন। প্রথম হাফে আর কোনো গোল হয়নি। দ্বিতীয় হাফে আরও এক গোল হজম করে ইউনাইটেড। ম্যান ইউর সাবেক তারকা ড্যানি ওয়েলব্যাক ব্রাইটনকে দ্বিতীয় গোলের স্বাদ দেন।

তবে নির্ধারিত সময় শেষ হওয়ার পাঁচ মিনিট আগে এক গোল শোধ দেয় বেঞ্জামিন শেস্কো। এরপর একের পর এক আক্রমণ করে চাপে ফেলে ব্রাইটনকে। তবে ৮৯তম মিনিটে ইউনাইটেডের তরুণ ডিফেন্ডার শিয়া লেসি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময়ে আর গোল করতে না পারলে ২-১ গোলে হারে এফএ কাপ থেকে বিদায় নিল রেড ডেভিলরা।

এদিকে গ্যাব্রিয়েল মার্টিনেলির হ্যাটট্রিকে পোর্টসমাউথকে ৪-১ গোলে হারিয়েছে আর্সেনাল। গানারদের হয়ে বাকি গোলটি আসে আত্মঘাতী থেকে।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au