সর্বশেষ

দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়ে সিরিজে সমতা আনলো শ্রীলঙ্কা

  • 1:07 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:১৮৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১২ জানুয়ারি-পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার দিনে সর্বোচ্চ চেষ্টা করলেন সালমান আগা। কিন্তু ১৪ রান কম হয়ে গেল। ওয়ানিন্দু হাসারাঙ্গা চার উইকেট নিয়ে ম্যাচসেরা হলেন। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জিতে শ্রীলঙ্কা ১-১ এ সমতায় রেখে সিরিজ শেষ করল।

দাসুন শানাকা ৯ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেন। কুশল মেন্ডিস, কামিল মিশারা, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা ও জানিথ লিয়ানাগে- সবার ব্যাট থেকে দ্রুত রান এসেছে। ১২ ওভারের খেলায় শ্রীলঙ্কা করে ৬ উইকেটে ১৬০ রান।

শানাকা ইনিংসের ১৯ বল বাকি থাকতে ক্রিজে নামেন। লঙ্কান অধিনায়ক নিজের দ্বিতীয় ও তৃতীয় বলে ছক্কা মারেন। তারপর শেষ ওভারে মোহাম্মদ ওয়াসিমকে প্রথম তিন বলেই ছয় হাঁকান। এর আগেই শ্রীলঙ্কা বড় সংগ্রহের ভিত তৈরি করে। যখন শানাকা নামেন, তখন শ্রীলঙ্কার স্কোর ৮.৫ ওভারে ৫ উইকেটে ১০০।

কামিল ৮ বলে ২০ রান করেন। কুশল মেন্ডিসের ১৬ বলে ৩০ রানের ইনিংসে ছিল দুটি করে চার ও ছয়। ধনঞ্জয়া ১৫ বলে ২২, আসালাঙ্কা ১৩ বলে ২১ ও লিয়ানাগে ৮ বলে অপরাজিত ২২ রানের ইনিংস খেলেন।

বৃষ্টির কারণে দুই ঘণ্টা ২০ মিনিট পর শুরু হয় খেলা। ইনিংসের দৈর্ঘ্য কমে হয় ১২ ওভারের। ভেজা আউটফিল্ডের কারণে বোলিং করা কঠিন হয়ে পড়েছিল। স্পিনার ও সিমার উভয়েই বল গ্রিপ করতে ভুগেছেন।

এই কন্ডিশনেই রান উৎসব করেছে দুই দল। শ্রীলঙ্কা তাদের ইনিংসে প্রতি ওভারে ১৩.৩ গড়ে রান করেছে এবং পাকিস্তান ১২.২৫। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বোলাররা প্রতিপক্ষকে চেপে ধরতে পেরেছে। হাসারাঙ্গা তিন ওভারে ৩৫ রান দিয়ে নেন চার উইকেট।

রান তাড়ায় শ্রীলঙ্কার জন্য বিপদজনক ছিলেন সালমান। ১২ বলে ৪৫ রান করেন তিনি। আরও দুটি ওভার তিনি টিকে থাকলে পাকিস্তান হয়তো জয়ের মোমেন্টাম পেয়ে যেত।

১২ বল মোকাবিলায় কেবল আগা একটি বলে রান করতে পারেননি, যে বলে তিনি আউট হয়েছেন। তিনি তিনটি ছক্কা, পাঁচটি চার, একটি ৩ এবং দুটি ডাবলসে রান তোলেন। মাহিশ ঠিকসেনাকে তিনি বেধড়ক পেটান, তৃতীয় ওভারে ২২ রান তোলেন। চতুর্থ ওভারে মাথিশা পাথিরানাকে কাঁধের উপর দিয়ে দর্শনীয় স্কুপ শট খেলে বাউন্ডারি মারেন সালমান। শেষ পর্যন্ত এই বোলারের শিকার হয়েছেন তিনি শর্ট ফাইন লেগে ক্যাচ হয়ে। ৩.৪ ওভারে ৬০ রান তুলে দিয়ে ফিরে যান পাকিস্তান অধিনায়ক। তারপর কেবল মোহাম্মদ নওয়াজ (২৮) ও খাজা নাফাই (২৬) দুই অঙ্কের ঘরে রান তুলতে পেরেছেন।

বোলারদের জন্য গ্রিপ করা কঠিন হলেও ডাম্বুলায় পর্যাপ্ত টার্ন ছিল। হাসারাঙ্গা সেই সুবিধা কাজে লাগিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন তিনি। তাকে টার্গেট করে খেলতে চেয়েছিলেন পাকিস্তানের ব্যাটাররা। লঙ্কান স্পিনারের শিকার হওয়া চার ব্যাটারই বড় শট খেলতে গিয়ে সাজঘরে ফিরেছেন।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au