সর্বশেষ

রোজার ইনস্টাগ্রামে এখনো তাহসান

  • 9:40 pm - January 12, 2026
  • পঠিত হয়েছে:২৬ বার
রোজার ইনস্টাগ্রামে এখনো তাহসান

মেলবোর্ন, ১২ জানুয়ারি- সম্প্রতি দেশের শ্রোতাপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খানের বিবাহবিচ্ছেদ নিয়ে শোবিজঅঙ্গণে জোর গুঞ্জন শুরু হয়েছে। মাত্র চার মাসের পরিচয়ের পর গত বছরের ৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। বিয়ের শুরুতে ভক্তদের শুভেচ্ছা ও উচ্ছ্বাসে ভাসলেও বছর না ঘুরতেই তাদের দাম্পত্য জীবনে ভাঙনের আভাস পাওয়া যাচ্ছে।

তাহসান খান নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন। ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন প্রকাশ্যে কথা বলতে না চাইলেও বিবাহবার্ষিকী ঘিরে ছড়িয়ে পড়া কিছু ভুয়া খবরের কারণেই বিষয়টি স্পষ্ট করতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।

তবে বাস্তবে আলাদা থাকলেও রোজা আহমেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তার প্রোফাইলের প্রথম পিন করা ছবিটি এখনো তাহসানের সঙ্গে বিয়ের মুহূর্তের ছবি। পাশাপাশি বিয়ের পর দেশ-বিদেশে ঘোরাঘুরির নানা স্মৃতিও আগের মতোই রয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাহসানের উপস্থিতি মুছে ফেলার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

এদিকে নেটদুনিয়ায় শিগগিরই তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদের ঘোষণার গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো মন্তব্য করেননি তাহসান খান।

উল্লেখ্য, রোজা আহমেদ তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। তিনি একজন পেশাদার মেকআপ আর্টিস্ট এবং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নিউইয়র্কে রয়েছে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান। এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান খান। ২০১৭ সালে সেই দাম্পত্য জীবনের ইতি ঘটে।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au