বাংলাদেশ

নিরাপত্তার খোঁজে হাসপাতালে, আনসার সদস্যদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার নারী

  • 2:27 am - January 13, 2026
  • পঠিত হয়েছে:২২৩ বার
ধর্ষণের প্রতীকী ছবি

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- নিরাপত্তার আশায় হাসপাতালে আশ্রয় নিতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্বামীকে আটকে রেখে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে আনসারের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে হাসপাতালের নতুন ভবনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

আটক দুই আনসার সদস্য হলেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ফলদা গ্রামের আজাহার আলীর ছেলে শাহাদাত হোসেন (৩২) এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু সাঈদ (২৬)। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদে তারা ধর্ষণের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, তারা নারায়ণগঞ্জের বাসিন্দা। রোববার রাতে নিজের অটোরিকশায় করে স্ত্রীকে নিয়ে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। রাত আনুমানিক ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে অটোরিকশার ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। নিরাপত্তার কথা ভেবে স্বামী ও স্ত্রী কাছেই থাকা মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে আশ্রয় নেন।

হাসপাতালের ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্য শাহাদাত ও আবু সাঈদ তাদের সহযোগিতার আশ্বাস দিয়ে নিচতলায় নিয়ে যান। পরে রাত প্রায় তিনটার দিকে ওই দুই আনসার সদস্য দম্পতিকে আসলেই স্বামী-স্ত্রী কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন। যাচাইয়ের কথা বলে তারা ভুক্তভোগী নারীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় তলায় নিয়ে যান। এ সময় একজন আনসার সদস্য নিচতলায় থেকে ভুক্তভোগীর স্বামীর সঙ্গে কথা বলতে থাকেন।

ভুক্তভোগীর স্বামীর ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় পার হলেও তার স্ত্রী নিচে না আসায় তিনি দ্বিতীয় তলায় যেতে চাইলে এক আনসার সদস্য তাকে বাধা দেন। কিছুক্ষণ পর তার স্ত্রী নিচে নেমে এসে জানান, দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে দুই আনসার সদস্য তাকে ধর্ষণ করেছে। ভোরের দিকে আশপাশের লোকজনের সহায়তায় তিনি মানিকগঞ্জ সদর থানায় গিয়ে বিষয়টি জানান। পরে পুলিশ হাসপাতালে এসে অভিযুক্ত দুই আনসার সদস্যকে আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী নারী বলেন, মাঝরাতে নিরাপত্তার আশায় তারা হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু যাদের দায়িত্ব ছিল নিরাপত্তা দেওয়া, তারাই এমন ভয়ংকর অপরাধ করবে, তা তিনি কল্পনাও করেননি। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন জানান, ভুক্তভোগী নারীকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুই আনসার সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ঘটনার তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই আনসার সদস্য ধর্ষণের কথা স্বীকার করেছেন। সোমবার সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au