বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে ঢাকায় পৌঁছালেন বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূত

  • 2:49 am - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৬০ বার
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ জানুয়ারি- বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন তার স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেছেন। সোমবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

কূটনৈতিক সূত্র জানায়, চলতি সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঢাকায় তার কূটনৈতিক দায়িত্ব শুরু হবে। এর অংশ হিসেবে তিনি প্রথমে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং রাষ্ট্রাচার অনুবিভাগের প্রধান নূরুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করবেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। পরিচয়পত্র পেশের মধ্য দিয়েই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

এর আগে গত ৯ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে শপথ গ্রহণ করেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তাকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও সম্পদ বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাইকেল জে. রিগাস। শপথ অনুষ্ঠানের পর ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে এক বার্তায় তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

নতুন দায়িত্ব গ্রহণের অনুভূতি জানিয়ে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে পারা তার জন্য একটি বড় সম্মানের বিষয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে তিনি আগে থেকেই ভালোভাবে পরিচিত এবং আবার এই দেশে ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি এগিয়ে নিতে তিনি আগ্রহী বলেও জানান। তার স্ত্রী ডিয়ান ডাওও বাংলাদেশের প্রতি তাদের ব্যক্তিগত ভালোবাসা ও আগের স্মৃতির কথা উল্লেখ করেন।

ব্রেন্ট ক্রিস্টেনসেন এর আগেও ঢাকায় মার্কিন দূতাবাসে দায়িত্ব পালন করেছেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে কাজ করেন। সে সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা তার রয়েছে।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সর্বশেষ রাষ্ট্রদূত হিসেবে ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন পিটার হাস। পরে ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে অবসরে যান। তার অবর্তমানে দীর্ঘদিন ধরে ঢাকায় মার্কিন দূতাবাসে শার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ট্রেসি অ্যান জ্যাকবসন। নতুন রাষ্ট্রদূত নিয়োগের মাধ্যমে ঢাকায় যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ কূটনৈতিক নেতৃত্ব আবারও কার্যকর হলো।

এই শাখার আরও খবর

মহাকাশ থেকে প্রথম ই-মেইল পাঠানোর ৩৫ বছর আজ

মেলবোর্ন, ১০ আগষ্ট: মহাকাশ থেকে পৃথিবীতে প্রথম ই-মেইল পাঠানোর ৩৫ বছর পূর্ণ হলো আজ। ১৯৯১ সালের ৯ আগস্ট মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে স্মরণীয় এই ঘটনা ঘটে।…

জামিনে বেরিয়ে ফের খুন, গৃহকর্ত্রীকে ৯ টুকরো করা কে এই লাইলী

মেলবোর্ন, ৯ আগষ্ট:  কুমিল্লার দেবীদ্বারে ফরিদা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহ টুকরো করে পলিথিনের ব্যাগে ভরে বাড়ির পেছনে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে।…

দুই নেতার বৈঠকে ইতিবাচক সমাধানের আশা দীনেশ ত্রিবেদীর

মেলবোর্ন, ৯ আগষ্ট: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।…

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনয়ন দিচ্ছে বিএনপি

মেলবোর্ন, ৯ আগষ্ট: রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির চেয়ারম্যান…

ইউক্রেনে রাশিয়ার দৈনিক ১৭২ হামলা, বাড়ছে বেসামরিক হতাহতের সংখ্যা

মেলবোর্ন, ৯ আগষ্ট: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের স্থলভাগের সম্মুখসারিতে বড় ধরনের পরিবর্তন না এলেও আকাশপথে হামলা ক্রমেই তীব্র হচ্ছে। গত মাসে ইউক্রেনে রাশিয়ার হামলার দৈনিক গড় ১৭২টিতে…

গাড়িতে হামলার অভিযোগ, ‘অল্পের জন্য রক্ষা পেয়েছি’ বললেন মমতা

মেলবোর্ন, ৯ আগষ্ট: ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। রোববার উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে দলীয় এক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au