সর্বশেষ

বিপিএল ২০২৬

রিপনের হ্যাটট্রিক ও তামিম ঝড়ে ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে রাজশাহী

  • 4:04 am - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার
বিপিএলে ঢাকাকে ৭ উইকেটে হারালো রাজশাহী। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ জানুয়ারি-বিপিএলে দ্বিতীয় ম্যাচে ঢাকাকে হারিয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী ওয়ারিয়র্স। প্রথমে ব্যাট করে রিপনের হ্যাটট্রিকে ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা। জবাবে তানজিদ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ৭ উইকেট ও ২৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী।

ঢাকার দেয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উড়ন্ত ব্যাটিং শুরু করে রাজশাহীর দুই ওপেনার মোহাম্মদ ওয়াসিম ও তানজিদ হাসান। ওয়াসিম ১৩ বলে ২২ রানে ফিরলেও ঝড়ো ব্যাটিং করতে থাকেন তানজিদ।

মাঝে ১২ বলে ৫ রান করে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। তবে এরপর তেমন বিপদে পড়েনি রাজশাহী। তানজিদ একাই খেলেন ৭৬ রানের ইনিংস। ইমাদের বলে বোল্ড হওয়ার আগে মারেন ৭টি চার এবং ৫টি ছক্কা। শেষ দিকে মুশফিক ও নিশাম রাজশাহীর সহজ জয় নিশ্চিত করেন। মুশফিক ১২ এবং নিশাম ১৪ রানে অপরাজিত ছিলেন।

এর আগে রিপন মণ্ডলের হ্যাটট্রিকে ১৩১ রানেই গুটিয়ে যায় ঢাকা। যদিও শুরুটা দারুণ করেছিল তারা। তবে রিপন ও আব্দুল গাফফার সাকলাইনের কাছে দিশেহারা হয়ে পড়ে ঢাকার ব্যাটাররা। সর্বোচ্চ ৪১ রান আসে উসমান খানের ব্যাট থেকে। এদিকে রিপন ইনিংসের শেষ তিন বলে ৩ উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। যা চলমান বিপিএলে তৃতীয় হ্যাটট্রিক। আর আব্দুল গাফফার সাকলাইন ৪ ওভারে ২৪ রানে নেন ৪ উইকেট।

এই জয়ে টেবিলের শীর্ষে উঠলো রাজশাহী। এই জয়ে রাজশাহীর প্লে-অফ খেলা অনেকটা নিশ্চিত হয়ে গেল। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১২। অপরদিকে, সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে ঢাকা ক্যাপিটালস। এর আগে দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারালো রাজশাহী।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au