সর্বশেষ

আশরাফ হাকিমি ও নোরা ফতেহির প্রেমের গুঞ্জন!

  • 4:14 am - January 13, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৩ জানুয়ারি-কিছু দিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অফ নেশন ফুটবল ম্যাচ দেখতে পৌঁছেছিলেন বলিকন্যা। তার পরেই জল্পনা শুরু।

প্রেমে পড়েছেন নোরা ফতেহি! বলিউডে কেউ প্রেমে পড়লে বা প্রেম ভাঙলে, তা বেশি দিন কারও অজানা থাকে না। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে। বিদেশি সঙ্গী হলেও সেই খবর লুকিয়ে রাখার উপায় নেই। এ বার বলিউডে গুঞ্জন, নোরা ফতেহি নাকি প্রেম করছেন মরক্কোর ফুটবলতারকা আশরফ হাকিমির সঙ্গে।

কিছু দিন আগেই মরক্কো বেড়াতে গিয়েছিলেন নোরা। সেখানে আফ্রিকান কাপ অফ নেশন ফুটবল ম্যাচ দেখতে পৌঁছেছিলেন বলিকন্যা। তার পর থেকেই ফুটবলজগতের এই নামী তারকার সঙ্গে তাঁর নাম জড়িয়েছে।

আশরফের খেলা দেখছেন নোরা, এমন বেশ কয়েকটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবলতারকা যখন মাঠে, তখন নোরার উচ্ছ্বাস নজর এড়ায়নি তাঁর অনুরাগীদের। ক্রমাগত উৎসাহ দিচ্ছিলেন নোরা। তার পরেই জল্পনার সূত্রপাত। নেটাগরিকের অনুমান, আশরফের সঙ্গে ইতিমধ্যেই সম্পর্কে জড়িয়েছেন নোরা। তাই মরক্কো উড়ে গিয়েছিলেন তিনি।

বলিপাড়ার এক ঘনিষ্ঠ সূত্র সংবাদমাধ্যমকে বলেছেন, “নোরা মরক্কোয় ফুটবল ম্যাচ দেখতে যাওয়ায় সকলেরই চোখ কপালে উঠেছে। আগেই শোনা যাচ্ছিল, এক ফুটবলারের সঙ্গে তিনি প্রেম করছেন। সেই জল্পনাই এ বার আরও ঘনীভূত হল। অনুমান, মরক্কোর ফুটবলার আশরফ হাকিমির সঙ্গেই প্রেম করছেন তিনি। এই বিষয়ে, নোরা বা আশরফ কেউই কিছু বলেননি যদিও। কিন্তু নোরার ছবিতে আশরফের প্রতিক্রিয়াই অনেক কিছু স্পষ্ট করে দিয়েছে।”

বর্তমানের প্রথম সারির ফুটবলতারকাদের মধ্যে আশরফ অন্যতম। অন্য দিকে কয়েকটি মিউজ়িক ভিডিয়োর মাধ্যমে নোরারও আন্তর্জাতিক পরিচিতি তৈরি হয়েছে। গত বছরই আমেরিকার ছোটপর্দার অনুষ্ঠান ‘দ্য জিম্মি ফ্যালন শো’-তে কাজ শুরু করেছেন নোরা। কিছু দিন আগে ফরাসি ডিজে ডেভিড গেট্টার সঙ্গেও একটি কাজ করেছেন নোরা।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au