সর্বশেষ

আমরা আমাদের সিদ্ধান্ত থেকে এক ইঞ্চিও নড়ব না: বিসিবির সহ-সভাপতি শাখওয়াত

  • 3:32 am - January 14, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ জানুয়ারি-আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার ঘন মেঘ। এরই মাঝে ভিডিও কনফারেন্স করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিরাপত্তা সংকটের কথা উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরেই পুনরায় আয়োজনের দাবির কথা জানা গিয়েছে।

আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্স হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। সেখানে বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন অংশ নিয়েছিলেন।

আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বোর্ড। মিটিং শেষে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা আমাদের অবস্থানেই আছি। অবশ্যই আমরা পজিটিভি আছি, আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। বিকল্প খুঁজছে আইসিসি, আলোচনার পথ খোলা আছে।’

এর আগে বিসিবির বিবৃতিতে বলা হয়, আইসিসির সঙ্গে আলোচনায় নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ভ্রমণ না করার বিষয়ে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে। পাশাপাশি আইসিসিকে নিজেদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তর করার বিষয়টি বিবেচনার অনুরোধও জানিয়েছে বাংলাদেশ। বিপরীতে, আইসিসি বলছে– টুর্নামেন্টের সূচি ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে এবং বিসিবি যেন তাদের অবস্থান পুনর্বিবেচনা করে। তবে অবস্থান অপরিবর্তিত রাখার কথা জানায় বিসিবি।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au