সর্বশেষ

ঢাকায় যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ট্রফি

  • 4:01 am - January 14, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ জানুয়ারি-বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মাতে সারা বিশ্ব। একটি ট্রফির জন্য গত দুই যুগ লড়েছে ৩২ দেশ। এবার সংখ্যা বেড়ে হয়েছে ৪৮। বিশ্বকাপ শুরুর আগে ফিফা তাদের সদস্যভুক্ত অনেক দেশে ট্রফি ভ্রমণ করায়। ফিফার দীর্ঘদিনের পৃষ্ঠপোষক কোকাকোলার তত্ত্বাবধানেই এটি হয়।

২০২৬ বিশ্বকাপ ফুটবলের ট্রফি আজ ঢাকায় আসছে। কয়েক সপ্তাহ আগে কোকাকোলা এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছিল। অথচ ট্রফি আসছে এ নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি বা নির্দেশনা কিছু দেয়নি। বিগত সময়ে ট্রফি আসার আগের দিন বা কয়েক দিন আগেই সংবাদ সম্মেলন করত। এবার খানিকটা নিভৃতেই হচ্ছে। সারা বিশ্বের অন্যতম কাঙ্খিত বস্তু বিশ্বকাপ ট্রফি আসছে ঢাকায় অথচ নেই তেমন কোনো উন্মাদনা।

বিশ্বকাপের ট্রফি বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে রয়েছে। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী দিল্লি ও গৌহাটি মিলিয়ে তিন দিনের সফর শেষে আজ বাংলাদেশে আসার কথা। ভারতে তিন দিন থাকলেও বাংলাদেশে ট্রফির অবস্থানকাল হবে ২৪ ঘন্টারও কম সময়। আগামীকাল সকাল দশটায় আগমনের পর রাতেই আবার অন্য দেশে প্রদর্শনের উদ্দেশে ট্রফি বাংলাদেশ ত্যাগ করবে। এমনটাই জানা গেছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফার সদস্য হলেও বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীর ব্যবস্থাপনা ও আয়োজনে তেমন সম্পৃক্ততা নেই। সকল কিছুই ফিফার স্পন্সর কোকাকোলার তত্ত্বাবধায়নে। বাফুফে কর্মকর্তা, বর্তমান ও সাবেক ফুটবলাররা আমন্ত্রিত হয়ে ছবি তোলার সুযোগ পাবেন। বিগত কয়েক দিন কোকাকোলার বিশ্বকাপ ট্রফি প্রচারণায় যারা বিজয়ী হয়েছেন তাদেরও মিলবে বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ। এ ছাড়া কোকাকোলার বিশেষ আমন্ত্রিত ব্যক্তিরাও পাবেন বিশ্বকাপ ট্রফির দেখা।

ট্রফি আগমনের পর বিমানবন্দরে সামান্য আনুষ্ঠানিকতা রয়েছে। ট্রফি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরিসহ সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গ অভ্যর্থনা পর্বে থাকবেন। এরপর সরাসরি হোটেল রেডিসনে আনা হবে। স্থানীয় সময় দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে প্রদর্শনী। ব্রাজিল ও কাতার বিশ্বকাপের ট্রফিও বাংলাদেশ প্রদক্ষিণ করেছিল। ঐ দুই বারও ট্রফি ছিলো হোটেল রেডিসনে। ২০১৩ সালে জাতীয় স্টেডিয়ামে প্রদর্শনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত হয়নি।

গতবার ট্রফির সঙ্গে সাবেক এক ফরাসি ফুটবলার এসেছিলেন। এবার ব্রাজিলিয়ান সাবেক ফুটবলার গিলবার্তো সিলভার আগমনের কথা রয়েছে। তিনি ২০০২ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য। ট্রফির সঙ্গে তিনি ভারতে রয়েছেন এই মুহুর্তে।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au