সর্বশেষ

এবার মুস্তাফিজ ইস্যুতে মুখ খুললেন সাকিব আল হাসান

  • 9:14 pm - January 14, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ জানুয়ারি-মুস্তাফিজুর রহমান ইস্যুতে উত্তাল ক্রীড়াঙ্গন। সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারাভাষ্যকার—সবাই সরব এই ইস্যুতে। এবার নীরবতা ভেঙেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফিজ ইস্যুতে কড়া মন্তব্য করেছেন তিনি। সাকিবের মতে, এই ইস্যুটা ভারতীয় ক্রিকেট বোর্ড আরও ‘স্মার্টলি’ সামলাতে পারত।

চড়া দামে দল পাওয়ার পরও মুস্তাফিজের খেলতে না পারার বিষয়টি দুঃখজনক বলে মন্তব্য করেন সাকিব। তিনি বলেন, ‘অবশ্যই একজন খেলোয়াড়ের দিক থেকে তা খুবই হতাশাজনক। এরকম একটা বড় নিলাম হওয়ার পর খেলতে না পারা অবশ্যই দুঃখজনক একটা বিষয়।’

মুস্তাফিজ ইস্যুতে বর্তমানে বিসিবি, আইসিসিরও কিছু করার নেই বলে সাকিবের মন্তব্য। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার মনে করিয়ে দিলেন, ফ্র্যাঞ্চাইজি লিগগুলো নিজস্ব নিয়মে চলে। তিনি বলেন, ‘যে দেশে টুর্নামেন্ট হয় ওই দেশেরই নিয়ম চলে। তাদের যখন যেটা ইচ্ছা করতে পারে। বিপিএলেও যদি দেখেন চুক্তির সময় এমন দেওয়া থাকে। বিসিবির ক্ষমতা থাকবে যে কোনো সময় যেকোনো রুলস পরিবর্তন করার। এরকম থাকে আমি যতদূর জানি। সে জায়গা থেকে মুস্তাফিজের কিছু করার ছিল না। এমনকি বিসিবিরও নেই, আইসিসিরও নেই।’

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au