সর্বশেষ

টি-টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা ডাচদের

  • 9:40 pm - January 14, 2026
  • পঠিত হয়েছে:২৩৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ জানুয়ারি-২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। সেই দলের নেতৃত্ব দেবেন স্কট এডওয়ার্ডস। বাংলাদেশ সফরের পর এটি নেদারল্যান্ডসের প্রথম টি-টোয়েন্টি দল। আগের স্কোয়াডের সঙ্গে এই দলে অনেক পরিবর্তন এসেছে।

দলে ফিরেছেন সাকিব জুলফিকার। গেল বছরের জুলাইয়ের পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচেই খেলেননি তিনি। যার ফলে তার দলে ফেরাটা খানিকটা চমকই উপহার দিয়েছে।

এদিকে রোলোফ ভ্যান ডার মার্ভে, বাস ডি লিডে, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন-ক্যাশে। তারা সর্বশেষ খেলেছিলেন ইউরোপ অঞ্চল ফাইনালে। ওই টুর্নামেন্টের পর নেদারল্যান্ডস বাংলাদেশ সফরে গিয়েছিল।

৩৪ বছর বয়সী অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানও দলে ফিরেছেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে টি-টোয়েন্টি খেলেছিলেন। ২০২৫ ভাইটালিটি ব্লাস্টে ডারহামের হয়ে ১৪ ম্যাচে তিনি ৩০৪ রান করেন।

৩৪ বছর বয়সী টিম ভ্যান ডার গুগটেনও দলে জায়গা পেয়েছেন। তিনি ২০২৪ সালের পর প্রথমবার টি-টোয়েন্টি দলে ফিরলেন। ব্লাস্টে তিনি ১০ ম্যাচে ছয় উইকেট নেন।

মিডিয়াম ফাস্ট বোলার লোগান ভ্যান বেকও ফিরেছেন। তিনি সর্বশেষ ২০২৪ সালের জুলাইয়ে খেলেছিলেন। এরপর নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে ওয়েলিংটনের হয়ে সাত ম্যাচে পাঁচ উইকেট নেন।

কাইল ক্লেইন ও নোয়া ক্রোস এই দলে আছেন। তবে তারা এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ খেলেননি। নোয়া ক্রোস এডওয়ার্ডসের ব্যাকআপ উইকেটকিপার।

এই দলে নেই তেজা নিডামানুরু, টিম প্রিঙ্গল ও বিক্রমজিৎ সিং। তারা সবাই বাংলাদেশ সিরিজে ছিলেন। একই সঙ্গে বাদ পড়েছেন সেড্রিক ডি লাঙ্গে, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাট, ড্যানিয়েল ডোরাম, শরিজ আহমেদ ও রায়ান ক্লেইন।

দলের প্রধান কোচ রায়ান কুক। সহকারী কোচ হিসেবে আছেন রায়ান ভ্যান নিইকার্ক ও হেইনো কুন।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে নেদারল্যান্ডস। তাদের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ ৭ ফেব্রুয়ারি কলম্বোতে। নামিবিয়ার বিপক্ষে ১০ ফেব্রুয়ারি দিল্লিতে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৩ ফেব্রুয়ারি চেন্নাইয়ে। ভারতের বিপক্ষে ম্যাচ ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে।

নেদারল্যান্ডস দল-
স্কট এডওয়ার্ডস, নোয়া ক্রোস, ম্যাক্স ও’ডাউড, সাকিব জুলফিকার, আরিয়ান দত্ত, কাইল ক্লেইন, পল ভ্যান মিকারেন, ফ্রেড ক্লাসেন, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডে, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশে, লোগান ভ্যান বেক, রোলোফ ভ্যান ডার মার্ভে ও টিম ভ্যান ডার গুগটেন।

এই শাখার আরও খবর

পুলিশ লাইনসে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ, বাইরে জামায়াত নেতাকর্মীদের অবস্থান

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পরও…

রাজাকার নেতা সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যু, দাফনে বাধা

পিরোজপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ দাফনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।…

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

ঢাকার বাড্ডায় জুলাই আন্দোলনের সময় গাড়িচালক ইমদাদুল হককে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। একই মামলায় এজাহারভুক্ত আরও…

সিডনিতে চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর, ২৪ ঘণ্টা চলবে ফ্লাইট

অস্ট্রেলিয়ার সিডনিতে দীর্ঘ আট দশকের পরিকল্পনা ও কয়েক দশকের রাজনৈতিক টানাপোড়েনের পর চালু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর। রোববার (২৫ অক্টোবর) ওয়েস্টার্ন সিডনির ব্যাজেরিস ক্রিকে নবনির্মিত…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au