বিনোদন

সোনালি সময়ে জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবীর আর নেই

  • 2:34 am - January 16, 2026
  • পঠিত হয়েছে:৮১ বার
জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জানুয়ারি- সোনালি সময়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের কাছে পরিচিত জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রী কবীর শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। গত ১২ জানুয়ারি তিনি লন্ডনের রমফোর্ড নার্সিং হোমে মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাগিনা জাভেদ মাহমুদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লন্ডনে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন জয়শ্রী কবীর।

জয়শ্রী কবীরের চলচ্চিত্রজীবন শুরু হয় ১৯৬৯ সালে, যখন তিনি সত্যজিৎ রায়ের ‘প্রতিদ্বন্দ্বী’ ছবির মাধ্যমে অভিষেক ঘটে। এরপর তিনি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে ৩০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার কালজয়ী সিনেমা ‘সূর্যকন্যা’ ১৯৭৫ সালে মুক্তি পায়। প্রখ্যাত পরিচালক আলমগীর কবীরের পরিচালনায় নির্মিত এ ছবিটি ২০২৫ সালে ৫০ বছর পূর্তি উদ্‌যাপন করেছিল।

কলকাতার মেয়ে জয়শ্রী রায় অভিনয় করতে ঢাকায় এসে গুণী পরিচালক আলমগীর কবীরকে বিয়ে করেন এবং ঢাকায় স্থায়ী হন। বিয়ের পর তিনি জয়শ্রী কবীর নামে পরিচিতি পান। আলমগীর কবীরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর তিনি কলকাতায় ফিরে যান। ১৯৮৯ সালের ২০ জানুয়ারি আলমগীর কবীরের মৃত্যুর পর তিনি পুত্রকে নিয়ে লন্ডনে চলে যান। সেখানে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন।

জয়শ্রী কবীরের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সীমানা পেরিয়ে’, ‘রূপালী সৈকতে’, ‘নালিশ’, ‘সব্যসাচী’ এবং ‘শহর থেকে দূরে’। এছাড়াও ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘অসাধারণ’ ছবিতে কিংবদন্তি অভিনেতা উত্তম কুমারের বিপরীতে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।

জয়শ্রী কবীর ১৯৬৮ সালে মিস কলকাতা খেতাব অর্জন করেন। এছাড়া ১৯৭৫ সালে ‘সূর্যকন্যা’ ছবিতে অভিনয় করার জন্য তিনি বাচসাস পুরস্কার লাভ করেন।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au