বিশ্ব

নিজ দেশের নাগরিকদের সৌদি আরব ছাড়ার পরামর্শ ইতালির

  • 5:38 pm - October 23, 2026
  • পঠিত হয়েছে:৮০০ বার
নিজ দেশের নাগরিকদের সৌদি আরব ছাড়ার পরামর্শ ইতালি। ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে নিজ দেশের নাগরিকদের দেশটিতে সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে ইতালি। একই সঙ্গে সৌদি আরবের বিমানবন্দর ব্যবহার না করে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহারের সুপারিশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবে অবস্থানরত ইতালীয় নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত হালনাগাদ ভ্রমণ সতর্কবার্তায় ইতালির নাগরিকদের সৌদি আরবে সব ধরনের ভ্রমণ স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবের পরিবর্তে দেশটির প্রতিবেশী রাষ্ট্রগুলোর বিমানবন্দর ব্যবহার করার সুপারিশ করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, জরুরি প্রয়োজনে সৌদি আরবের অভ্যন্তরে কিংবা দেশটির সীমান্ত অতিক্রম করে যাতায়াত করতে হলে আকাশপথের বিকল্প পরিবহণব্যবস্থা বিবেচনা করতে হবে। একই সঙ্গে পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকা এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সৌদি আরবে অবস্থানরত ইতালীয় নাগরিকদের অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলতে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হলে বাইরে বের না হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নিরাপত্তাঝুঁকি বিবেচনায় সামরিক ও নিরাপত্তা স্থাপনা, জ্বালানি অবকাঠামো, পরিবহনকেন্দ্র এবং সামরিক তৎপরতায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর কাছাকাছি না যাওয়ার জন্যও নাগরিকদের সতর্ক করা হয়েছে। এসব স্থাপনা ও এলাকার আশপাশে অবস্থান এড়িয়ে চলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সতর্কবার্তায়।

এ ছাড়া সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান, নাজরান ও আসির প্রদেশে ভ্রমণ না করার পরামর্শ পুনর্ব্যক্ত করেছে ইতালি। বিশেষ করে ইয়েমেন সীমান্তবর্তী এলাকাগুলোতে যাতায়াতের ক্ষেত্রে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতালির এই সতর্কবার্তায় সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা করা নাগরিকদের পাশাপাশি বর্তমানে দেশটিতে অবস্থানরত ইতালীয়দের নিরাপত্তা ও চলাচলের বিষয়েও সতর্ক করা হয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au