বিনোদন

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

  • 7:11 pm - October 22, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
রজনীকান্ত। ছবি: সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি। এই আয়ের মধ্য দিয়ে সর্বকালের সর্বোচ্চ আয় করা তামিল সিনেমার তালিকায় চতুর্থ স্থান দখল করেছে ছবিটি। পাশাপাশি ২০২৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে এটি।

২০২৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট সিনেমা ‘জেলার’-এর সিকুয়েল ‘জেলার ২’ দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। তবে প্রথম সপ্তাহেই বড় অঙ্কের আয় করলেও এখনো আগের সিনেমা ‘জেলার’-এর মোট আয়ের রেকর্ড ছাড়াতে পারেনি ছবিটি।

বাণিজ্য বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ৩১৭ কোটি ২০ লাখ রুপি। দেশটিতে মোট আয় হয়েছে ৩৭১ কোটি ৪৫ লাখ রুপি। এর সঙ্গে বিদেশের বাজার থেকে পাওয়া ২০৫ কোটি রুপি যোগ করলে মুক্তির প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি।

মাত্র এক সপ্তাহের মধ্যেই সিনেমাটি মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’ এবং লোকেশ কানাগরাজের ‘কুলি’র আজীবন আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজয় দেবগনের ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ সিনেমার ২০ দিনে অর্জিত প্রায় ৫৬০ কোটি রুপির আয়কেও ছাড়িয়ে গেছে ‘জেলার ২’।

২০২৬ সালে মুক্তি পাওয়া ভারতীয় সিনেমাগুলোর মধ্যে আয়ের দিক থেকে শীর্ষে রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সিনেমাটির আয় ১ হাজার ৮১৩ কোটি রুপি। দ্বিতীয় স্থানে রয়েছে ‘জেলার ২’, যার আয় ৫৭৬ কোটি ৪৫ লাখ রুপি। তালিকার পরের অবস্থানে রয়েছে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’, যার আয় প্রায় ৫৬০ কোটি রুপি। এ ছাড়া ‘হনুমান অংশ’ ৪৫১ কোটি এবং ‘বর্ডার ২’ ৪৫০ কোটি রুপি আয় করেছে।

‘জেলার ২’ প্রযোজনা করেছে সান পিকচার্স। প্রযোজক কালানিধি মারান। সিনেমাটিতে রজনীকান্তের পাশাপাশি আগের ছবির অভিনয়শিল্পী রম্যা কৃষ্ণান, মির্না ও ঋত্বিক আবারও অভিনয় করেছেন। নতুন করে অভিনয়শিল্পীদের দলে যুক্ত হয়েছেন এস জে সূর্য, মিঠুন চক্রবর্তী, সুরাজ ভেঞ্জারামুডু ও বিদ্যা বালান।

মুক্তির প্রথম সপ্তাহেই বিপুল আয় এবং একাধিক সিনেমার রেকর্ড ছাড়িয়ে যাওয়ার মধ্য দিয়ে ‘জেলার ২’ চলতি বছরের অন্যতম আলোচিত ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। তবে ছবিটি শেষ পর্যন্ত কত আয় করে এবং আগের ‘জেলার’-এর রেকর্ড ছাড়াতে পারে কি না, এখন সেদিকেই নজর বক্স অফিস বিশ্লেষকদের।

এই শাখার আরও খবর

দুর্গার সাজে রুমিন ফারহানা, ধর্ম নিয়ে ২২ বচন

ওটিএন বাংলা ডেস্ক : দুর্গার সাজে সেজে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড…

২২৭ কিলোমিটার বেগে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন, তাইওয়ানে সতর্কতা

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী টাইফুন চাম্পির প্রভাবে সতর্কতা জারি করেছে তাইওয়ান। ঘণ্টায় ২২৭ কিলোমিটারের বেশি বেগে বয়ে যাওয়া ঝড়টির কারণে দুই শতাধিক ফ্লাইট বাতিল করা…

অবরোধের মুখে বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লেন ২৯৩৩ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে ফের সড়ক অবরোধের কারণে আটকে পড়া ২ হাজার ৯৩৩ জন পর্যটককে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়ির উদ্দেশে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২…

মূল্যস্ফীতি ও কম মজুরিতে বারবার উত্তাল পোশাকশিল্প

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে মজুরি নিয়ে শ্রমিক অসন্তোষ বারবার ফিরে আসছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, বকেয়া বেতন, ন্যূনতম মজুরি বাস্তবায়নে অসংগতি এবং আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে উৎপাদন…

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘স্নাইপার’ দিয়ে হত্যার হুমকি দেওয়া সেই যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা আবু বকর সিদ্দিক নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে স্পেশাল রেসপন্স…

জমি ও মন্দিরের বিরোধে রংপুরে আটকে গেল প্রতিমা বিসর্জন

রংপুর নগরীতে জমির মালিকানা ও মন্দিরের দখল নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন স্থগিত হয়েছে। বিজয়া দশমী পেরিয়ে গেলেও বিরোধের সমাধান না হওয়ায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au