সিঁদুর খেলতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তন্নি দে
বিয়ের মাত্র চার মাস, নতুন সংসারের স্বপ্ন ও বাবার বাড়িতে প্রথম দুর্গোৎসবের আনন্দ এক নিমেষেই বিষাদে পরিণত হয়েছে। বিজয়া দশমীতে দেবীর কপালে সিঁদুর দিতে গিয়ে…
ওটিএন বাংলা ডেস্ক: বিজয়ার শুভেচ্ছা, বাংলা গান ও সম্প্রীতির আবহে সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিজয়া সম্মিলন ২০২৬’। শনিবার, ১৪ নভেম্বর ক্যাম্পসির ওরিয়ন ফাংশন সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন ‘জলের গান’-এর শিল্পী রাহুল আনন্দ।
অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ লিমিটেডের (AFERMB) আয়োজনে বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই সম্মিলন। ভেন্যুর ঠিকানা ১৫৫ বিমিশ স্ট্রিট, ক্যাম্পসি, নিউ সাউথ ওয়েলস ২১৯৪।
‘অশুভের বিনাশ হোক, শুভ হোক বিশ্বলোক’—এই শুভকামনা সামনে রেখে আয়োজিত সম্মিলনে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা। রাহুল আনন্দের সংগীত পরিবেশনা আয়োজনটিতে যোগ করবে বিশেষ মাত্রা।
অনুষ্ঠানে অংশ নিতে আগাম নিবন্ধন আবশ্যক। নিবন্ধনের জন্য অংশগ্রহণকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য ইমেইল করা যাবে afermb24@gmail.com ঠিকানায়।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au