সর্বশেষ

নব্য নাৎসি সংগঠনের সঙ্গে তুলনায় ক্ষুব্ধ হিজব উত-তাহরির, ASIO প্রধানের বিরুদ্ধে ‘প্রপাগান্ডা’র অভিযোগ

  • 9:52 pm - January 16, 2026
  • পঠিত হয়েছে:২৮২ বার
অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ASIO–এর প্রধান মাইক বার্গেস। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,১৬ জানুয়ারি- অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা ASIO–এর প্রধান মাইক বার্গেসের বিরুদ্ধে ‘প্রপাগান্ডা ছড়ানোর’ অভিযোগ তুলেছে উগ্র ইসলামি সংগঠন হিজব উত-তাহরির। যুক্তরাজ্য, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে নিষিদ্ধ সংগঠনটি তাদের একটি চিঠিতে এই অভিযোগ তোলে।

প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ায় তথাকথিত ঘৃণামূলক সংগঠনগুলোর বিরুদ্ধে কঠোর আইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সংস্কারের আওতায় হিজব উত-তাহরিরকে নিষিদ্ধ ঘৃণা সংগঠন হিসেবে চিহ্নিত করার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহেই এ সংক্রান্ত আইন পাস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বন্ডাই বিচে সন্ত্রাসী হামলার পর এই সংস্কার উদ্যোগ আরও জোরালো হয়েছে।

একই সঙ্গে লক্ষ্যবস্তুতে রয়েছে নব্য নাৎসি সংগঠন ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট নেটওয়ার্ক বা এনএসএন, যা চলতি সপ্তাহে নিজেদের বিলুপ্ত ঘোষণা করেছে।

ASIO মহাপরিচালক মাইক বার্গেসকে পাঠানো চিঠিতে হিজব উত-তাহরির অভিযোগ করে, ২০২৫ সালে লোই ইনস্টিটিউটে দেওয়া এক বক্তৃতায় তিনি সংগঠনটির বক্তব্য ও কৌশলকে এনএসএনের সঙ্গে তুলনা করে নিরপেক্ষতার সব দাবি নষ্ট করেছেন। বক্তৃতায় বার্গেস হিজব উত-তাহরিরের বক্তব্যকে ‘আপত্তিকর’ এবং কৌশলকে ‘গোপন ও বিপজ্জনক’ বলে উল্লেখ করেছিলেন।

চিঠিতে বলা হয়, ASIO–এর মহাপরিচালক হিসেবে অস্ট্রেলীয় জনগণ সরকারের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও স্পষ্ট, দ্ব্যর্থহীন ও নিরপেক্ষ পরামর্শ প্রত্যাশা করে। কিন্তু জনপরিসরে এসে এমন বক্তব্য দেওয়া গ্রহণযোগ্য নয়, যা ইতিমধ্যেই জটিল ও বহুস্তরবিশিষ্ট আলোচনাকে আরও ঘোলাটে করে তোলে।

হিজব উত-তাহরির আরও দাবি করে, বার্গেসের ওই উপস্থাপনা দীর্ঘদিন ধরে সমালোচিত কিছু জায়নিস্ট প্রচেষ্টাকে বৈধতা দিয়েছে, যারা ইহুদিবিদ্বেষের সঙ্গে জায়নিবিরোধিতাকে এক করে দেখতে চায়।

অন্যদিকে মাইক বার্গেস অভিযোগ করেছেন, হিজব উত-তাহরির ইসরায়েলের সমালোচনার আড়ালে ইহুদিবিদ্বেষ লুকিয়ে রাখছে। তবে ফিলিস্তিনপন্থি আন্দোলনের পক্ষ থেকে বরাবরই বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল ও তার নীতির বৈধ সমালোচনাকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের অভিযোগ তোলা হয়।

চিঠিতে হিজব উত-তাহরিরের দাবি, যদি সব ফিলিস্তিনপন্থি আন্দোলনকে ইহুদিবিদ্বেষ হিসেবে দেখার কথা বলা হয়, তবেই বার্গেসের এই যুক্তি টেকসই হতে পারে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

সূত্রঃ নিউজ ডটকম

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au