মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার
মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…
মেলবোর্ন, ১৭ জানুয়ারি- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক খালে পড়ে একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন, যাদের মধ্যে অন্তত সাতজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (স্থানীয় সময়) রাত সাড়ে ১১টার দিকে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। নিহতদের সবাই নারী ও শিশু বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে কাজের সন্ধানে খুশাবের দিকে যাচ্ছিল।
পাকিস্তানের দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় এলাকায় ঘন কুয়াশা ছিল। কুয়াশার মধ্যে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজন নিহত হন।
পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, রাত ১১টা ২২ মিনিটে জরুরি কল পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও সাতজনের মৃত্যু হয়।
আহত নয়জনের মধ্যে দুজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, কয়েকজনের অবস্থা এখনও সংকটাপন্ন।
আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী মানুষ। জীবিকার সন্ধানে পরিবারের সদস্যদের নিয়ে বান্নু থেকে খুশাবে যাচ্ছিলেন তারা। দুর্ঘটনায় পুরো পরিবারটি কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে বলে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন।
এই মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজও নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : ডন
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au