সর্বশেষ

কটাক্ষে বাদ পড়েছিলেন জেনিফার লরেন্স, মুখ খুললেন অস্কারজয়ী অভিনেত্রী

  • 3:46 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:৫৯ বার

মেলবোর্ন, ১৮ জানুয়ারি- হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স সম্প্রতি জানিয়েছেন, নিজের চেহারা নিয়ে নেটদুনিয়ায় সমালোচনার কারণেই কুয়েন্টিন ট্যারান্টিনো পরিচালিত আলোচিত ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ তিনি সুযোগ পাননি।

৩৫ বছর বয়সী ‘ডাই মাই লাভ’খ্যাত এ অভিনেত্রী ‘হ্যাপি স্যাড কনফিউজড উইথ জোশ হোরোভিটজ’ পডকাস্টে অংশ নিয়ে এ কথা বলেন। ২০১৯ সালে মুক্তি পাওয়া ছবিটিতে ব্র্যাড পিট, লিওনার্দো ডিক্যাপ্রিও ও মার্গট রবির মতো তারকারা অভিনয় করেন।

পডকাস্টে হোরোভিটজ লরেন্সের উদ্দেশ্যে বলেন, ট্যারান্টিনো একাধিকবার তোমাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন। ‘দ্য হেটফুল এইট’ ছবির জেনিফার জেসন লেই অভিনীত চরিত্রটি মূলত তোমাকে মাথায় রেখেই লেখা হয়েছিল। এ প্রসঙ্গে লরেন্স স্বীকার করেন যে, ছবিটির প্রস্তাব তিনি নিজেই ফিরিয়ে দিয়েছিলেন, সেটা করা উচিত হয়নি।

তবে ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এ তাকে কেন দেখা যায়নি এই প্রশ্নের জবাবে লরেন্স জানান, ট্যারান্টিনোর আগ্রহ থাকা সত্ত্বেও অনলাইনে সমালোচনা শুরু হয় যে তিনি শ্যারন টেট চরিত্রে অভিনয়ের জন্য যথেষ্ট সুন্দরী নন।

লরেন্স বলেন, ‘পরিচালক আমাকে নিতে চাইলেও শেষ পর্যন্ত দর্শকেরা বলতে শুরু করে, আমি শ্যারন টেট হওয়ার মতো সুন্দরী নই। নেটদুনিয়া যেন আমাকে কুৎসিত বলার জন্যই উঠে-পড়ে লেগেছিল। তাই পরে ছবির নির্মাতারাও আমাকে আর চায়নি।’

পরে শ্যারন টেটের ভূমিকায় অভিনয় করেন মার্গট রবি। শ্যারন টেট ছিলেন একজন বাস্তব জীবনের অভিনেত্রী ও মডেল, যিনি ১৯৬৯ সালে কুখ্যাত ম্যানসন পরিবারের হামলায় নিহত হন।

উল্লেখ্য, ‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’ ছবিটি ১৯৬৯ সালের লস অ্যাঞ্জেলেসের পটভূমিতে নির্মিত। এতে এক অভিনেতা ও তার স্টান্ট ডাবলের কাহিনি তুলে ধরা হয়েছে, যারা নিজেদের ম্লান হয়ে আসা ক্যারিয়ার টিকিয়ে রাখার চেষ্টা করে। শ্যারন টেট হত্যাকাণ্ডের আলোকে ছবিটির গল্প আবর্তিত হয়েছে।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au