বাংলাদেশ

ইঁদুরের ধরার ফাঁদে দাদি-নাতিসহ ৩ জনের করুণ মৃত্যু

  • 11:34 pm - January 18, 2026
  • পঠিত হয়েছে:১৭৮ বার

মেলবোর্ন ১৮ জানুয়ারি- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পরিবারের দাদি ও নাতিসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন তেঁতুলিয়া গ্রামের মোশারেফ শিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০), তার নাতি সাইফান শিকদার (৮) এবং প্রতিবেশী হানিফ শিকদারের ছেলে ইরান শিকদার (৫৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রামে বোরো ধানের চারা ইঁদুরের হাত থেকে রক্ষার জন্য একটি জমিতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ তৈরি করা হয়েছিল। ওই তারে বিদ্যুৎ লিকেজ থাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রথমে শিশু সাইফান ওই ফাঁদের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়। নাতিকে বাঁচাতে ছুটে যান দাদি রাহেলা বেগম। তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে তাদের উদ্ধার করতে এগিয়ে এলে প্রতিবেশী ইরান শিকদারও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

এই দুর্ঘটনার পর পুরো তেঁতুলিয়া গ্রামে শোকের আবহ নেমে এসেছে। স্থানীয়রা জানান, একই পরিবারের দাদি ও নাতির এমন আকস্মিক মৃত্যুতে গ্রামজুড়ে কান্না ও হতবাক পরিস্থিতি তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি দুর্ঘটনাজনিত হলেও বিদ্যুৎ ব্যবহার করে ফাঁদ পাতা হয়েছিল কি না এবং এতে কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে থানা পুলিশ।

এই শাখার আরও খবর

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au