সর্বশেষ

হানিয়ার রহস্যময় পোস্ট ঘিরে ফের প্রেমজীবনের জল্পনা

  • 6:06 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:৬৭ বার

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- গায়ক অসীম আজহারের সঙ্গে সম্পর্ক নিয়ে আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা উসকে দিয়েছেন পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমির। অসীম আজহারের বাড়িতে আয়োজিত এক সঙ্গীতানুষ্ঠানের পর অভিনেত্রীর শেয়ার করা একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

‘কাভি ম্যায় কাভি তুম’ নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া হানিয়া সম্প্রতি ইনস্টাগ্রামে একাধিক ছবির ক্যারোসেল পোস্ট করেন। ছবিগুলোতে তাকে দেখা যায় অসীম আজহারের আয়োজিত একটি ঘরোয়া কাওয়ালি সন্ধ্যায় অংশ নিয়েছেন অভিনেত্রী, যা মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে।

বিশেষ এই সন্ধ্যায় ২৮ বছর বয়সী অভিনেত্রী পরেছিলেন ভারী নকশায় সজ্জিত একটি হাফ-ব্যাকলেস কালো শাড়ি। বেণি করা চুলের স্টাইলের সঙ্গে কালো চুড়ি ও ভারী সোনার বালা তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে। ভক্তদের মতে, পুরো সাজেই ছিল ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন।

প্রসঙ্গত, অভিনেত্রীর ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে এত আলোচনার কারণ, হানিয়া আমির ও ‘জো তু না মিলা’ খ্যাত গায়ক অসীম আজহার অতীতে সম্পর্কে ছিলেন। তাই সাম্প্রতিক মাসগুলোতে হঠাৎ দুজনের একাধিক সূক্ষ্ম ইঙ্গিত আবারও পুনর্মিলনের সম্ভাবনা উসকে দিয়েছে।

বিশেষ করে অসীম আজহার তার প্রাক্তন বাগদত্তা মীরুব আলীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকেই এই গুঞ্জন আরও জোরালো হয়েছে। গুঞ্জন শুরুর পর থেকেই বিভিন্ন অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত হানিয়া আমির বা অসীম আজহার কেউই প্রকাশ্যে প্রেমের গুঞ্জনের বিষয়ে মুখ খোলেননি।

বর্তমানে অভিনয়ের ক্ষেত্রে হানিয়া বেশ ব্যস্ত সময় পার করছেন। তিনি শিগগিরই নেটফ্লিক্সের আসন্ন সিরিজ ‘জো বাচায় হ্যায় সাং সমই লো’-তে অভিনয় করতে যাচ্ছেন। অন্যদিকে, অসীম আজহার গত নভেম্বরের শেষের দিকে প্রকাশ করেছেন তার প্রথম স্বাধীন অ্যালবাম ‘অসীম আলী’, যা তার সংগীত জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au