বাংলাদেশ

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র  

  • 7:17 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:১৬১ বার
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ব্যবসা ও পর্যটন ভিসা প্রক্রিয়ায় নতুন শর্ত আরোপ করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের বি১ ও বি২ ক্যাটাগরির ভিসায় ভিসা বন্ড জমা দেওয়া বাধ্যতামূলক হচ্ছে।

সোমবার ১৯ জানুয়ারি দুপুরে ইউএস অ্যাম্বেসি ঢাকা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, ২১ জানুয়ারির পর যেসব বাংলাদেশি নাগরিক ব্যবসা বা পর্যটন ভিসার জন্য অনুমোদন পাবেন, তাদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে।

তবে ২১ জানুয়ারির আগে যেসব বাংলাদেশি নাগরিকের বৈধ বি১ বা বি২ ভিসা ইস্যু করা হয়েছে, তাদের ক্ষেত্রে এই নতুন শর্ত প্রযোজ্য হবে না বলে জানিয়েছে দূতাবাস।

যুক্তরাষ্ট্র দূতাবাস আরও জানায়, ভিসা সাক্ষাৎকারের আগে কোনো অবস্থাতেই বন্ডের অর্থ পরিশোধ করা যাবে না। আগাম বন্ড পরিশোধ করলে তা ভিসা পাওয়ার কোনো নিশ্চয়তা দেয় না। একই সঙ্গে তৃতীয় পক্ষের কোনো ওয়েবসাইট বা মধ্যস্থতাকারীর মাধ্যমে অর্থ পরিশোধ করলে প্রতারণার ঝুঁকি থাকতে পারে বলেও সতর্ক করেছে দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকারের আগে পরিশোধ করা কোনো অর্থই ফেরতযোগ্য নয়। তবে ভিসা পাওয়ার পর ভিসার সব শর্ত সঠিকভাবে অনুসরণ করলে নির্ধারিত নিয়ম অনুযায়ী পরবর্তীতে বন্ডের অর্থ ফেরত দেওয়া হবে।

এই বিষয়ে বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্র দূতাবাসের নির্ধারিত ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে ইউএস অ্যাম্বেসি ঢাকা।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au