বাংলাদেশ

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা

এক বছরে ৬৪৫ ঘটনার মধ্যে ৭১টি সাম্প্রদায়িক

  • 10:21 pm - January 19, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
ঢাকায় হিন্দু গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীরব প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছবি: আবদুল গনি / এএফপি — গেটি ইমেজেস

মেলবোর্ন, ১৯ জানুয়ারি- ২০২৫ সালে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার মোট ৬৪৫টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ ও প্রধান উপদেষ্টার অফিসের পর্যালোচনায় দেখা গেছে, এর মধ্যে মাত্র ৭১টিতে সাম্প্রদায়িক উপাদান ছিল। সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টার অফিস জানিয়েছে, জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এক বছরের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সংশ্লিষ্ট ঘটনাগুলো পুলিশি নথি, যাচাইকৃত ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর), জেনারেল ডায়েরি (জিডি), চার্জশিট ও তদন্ত অগ্রগতির ভিত্তিতে পর্যালোচনা করা হয়েছে। প্রতিটি ঘটনা উদ্বেগজনক হলেও প্রমাণভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, অধিকাংশ ঘটনা সাম্প্রদায়িক সহিংসতার নয়, বরং সাধারণ অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭১টি ঘটনার মধ্যে সাম্প্রদায়িক উপাদান পাওয়া গেছে। এই ঘটনাগুলোতে প্রধানত ধর্মীয় উপাসনালয় ও প্রতিমা ভাঙচুর বা অবমাননা ছিল, সঙ্গে অল্পসংখ্যক অন্যান্য অপরাধও ছিল। অন্যদিকে ৫৭৪টি ঘটনা সাম্প্রদায়িক নয়। এসব অপরাধের মধ্যে রয়েছে প্রতিবেশীর সঙ্গে বিরোধ, জমিসংক্রান্ত দ্বন্দ্ব, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, চুরি, যৌন সহিংসতা এবং পূর্ববর্তী ব্যক্তিগত শত্রুতাজনিত ঘটনা।

প্রধান উপদেষ্টার অফিস আরও জানিয়েছে, পুলিশ এসব ঘটনায় প্রাসঙ্গিক ব্যবস্থা নিয়েছে। কয়েকশ ঘটনায় মামলা দায়ের হয়েছে, বহুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং অন্যান্য ঘটনার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে ধর্মীয় উপাসনালয় বা সংবেদনশীল বিষয় জড়িত ঘটনাগুলোতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে প্রতি বছর সহিংস অপরাধে প্রায় ৩ হাজার ৫০০ মানুষের প্রাণহানি ঘটে। প্রতিটি মৃত্যু একটি ট্র্যাজেডি, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামগ্রিকভাবে উন্নতির দিকে এগোচ্ছে। উন্নত পুলিশিং, গোয়েন্দা তথ্যের সমন্বয়, দ্রুত সাড়া এবং জবাবদিহিতা বৃদ্ধির মাধ্যমে ধীরে হলেও অগ্রগতি অর্জিত হয়েছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধ কমিয়ে আনা ও সব নাগরিকের জন্য সমান সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান উপদেষ্টার অফিস মনে করছে, বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মানুষের দেশ। প্রতিটি সম্প্রদায়ের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা সাংবিধানিক এবং নৈতিক দায়িত্ব। উপাসনালয়ের সুরক্ষা, উসকানি প্রতিরোধ, অপরাধমূলক ঘটনায় দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং গুজব থেকে সত্য আলাদা করা সামাজিক সম্প্রীতি বজায় রাখতে অত্যাবশ্যক।

পরিসংখ্যান (জানুয়ারি–ডিসেম্বর ২০২৫)

সাম্প্রদায়িক উপাদানযুক্ত ঘটনা: মোট ৭১

মন্দির ভাঙচুর: ৩৮

মন্দিরে চুরি: ১

হত্যাকাণ্ড: ১

মন্দিরে অগ্নিসংযোগ: ৮

অন্যান্য (প্রতিমা ভাঙার হুমকি, ফেসবুক পোস্ট, উপাসনালয় আঙ্গিনায় ক্ষতি): ২৩

মামলা দায়ের: ৫০, গ্রেপ্তার: ৫০, অন্যান্য পুলিশি ব্যবস্থা: ২১

সাম্প্রদায়িক নয়: মোট ৫৭৪

প্রতিবেশী বিরোধ: ৫১

জমিসংক্রান্ত বিরোধ: ২৩

চুরি: ১০৬

পূর্বশত্রুতা: ২৬

অস্বাভাবিক মৃত্যু: ১৭২

ধর্ষণ: ৫৮

অন্যান্য (অপহরণ, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি ইত্যাদি): ১৩৮

মামলা দায়ের: ৩৯০, ইউডি মামলা: ১৫৪, গ্রেপ্তার: ৪৯৮, অন্যান্য পুলিশি ব্যবস্থা: ৩০

প্রধান উপদেষ্টার অফিস বলেছে, তথ্যভিত্তিক প্রতিবেদন ও দায়িত্বশীল পর্যালোচনা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়তা করে এবং ভ্রান্ত তথ্য প্রতিরোধ করে। সাম্প্রদায়িক ও সাধারণ অপরাধের পার্থক্য সঠিকভাবে বোঝা গুরুত্বপূর্ণ, যা কার্যকর আইনি পদক্ষেপ গ্রহণে সহায়তা করে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au