বিশ্ব

নোবেল পাননি বলে আর শান্তি নিয়ে ভাববেন না ট্রাম্প

  • 3:43 am - January 20, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
ডোনাল্ড ট্রাম্প

মেলবোর্ন, ২০ জানুয়ারি- নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি আর কেবল শান্তির কথা ভাবতে বাধ্য নন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরকে লেখা এক চিঠিতে ট্রাম্প এ কথা বলেন। একই সঙ্গে তিনি গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার আগ্রহ পুনরায় প্রকাশ করেন এবং এ বিষয়ে বিরোধিতা করলে ইউরোপীয় দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেন।

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার ট্রাম্পের উদ্যোগের বিরোধিতা করে নরওয়ে ও ফিনল্যান্ড। এর প্রতিক্রিয়ায় নরওয়ের প্রধানমন্ত্রীকে ওই চিঠি পাঠান ট্রাম্প। চিঠিতে তিনি লেখেন, আটটির বেশি যুদ্ধ থামাতে ভূমিকা রাখার পরও নরওয়ে তাঁকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সে কারণে তিনি এখন আর শুধু শান্তির কথাই ভাবতে বাধ্য নন। তবে শান্তি সব সময়ই তাঁর অগ্রাধিকারে থাকবে বলেও উল্লেখ করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেন, এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য কোনটি ভালো ও সঠিক, সেটি নিয়েও ভাবতে পারবেন।

ডেনমার্কের অধীন স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে ট্রাম্প বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে অবস্থান জানিয়ে আসছেন। এই পথে কোনো দেশ বাধা দিলে অতিরিক্ত শুল্ক আরোপসহ কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। ট্রাম্পের এমন অবস্থানের পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন।

চিঠিতে ট্রাম্প আরও দাবি করেন, রাশিয়া ও চীনের কাছ থেকে গ্রিনল্যান্ডকে সুরক্ষা দেওয়ার সক্ষমতা ডেনমার্কের নেই। তিনি প্রশ্ন তোলেন, গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের মালিকানা কেন এখনও বহাল রয়েছে। ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে না এলে গ্রিনল্যান্ড নিরাপদ থাকবে না।

এদিকে ২০২৫ সালে নোবেল শান্তি পুরস্কার না পেলেও বিতর্কিত এক ঘটনায় ট্রাম্পের হাতে নোবেল পদক পৌঁছেছে। চলতি বছরের শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো গত বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে ট্রাম্পের হাতে পদকটি তুলে দেন। এতে ট্রাম্প সন্তোষ প্রকাশ করলেও নরওয়ের নোবেল কমিটি স্পষ্ট করে জানিয়েছে, পদক কার হাতে দেওয়া হলো, তা নির্বিশেষে পুরস্কার বিজয়ীর নামেই নোবেল শান্তি পুরস্কার থেকে যাবে।

নোবেল, গ্রিনল্যান্ড এবং ইউরোপের সঙ্গে শুল্ক ইস্যু ঘিরে ট্রাম্পের এই অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে।

এই শাখার আরও খবর

কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কে নিকোল কিডম্যান? জোর গুঞ্জন

মেলবোর্ন, ২০ জুন- হলিউড অভিনেত্রী নিকোল কিডম্যান নতুন সম্পর্কে জড়িয়েছেন বলে জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী কিথ আরবানের সঙ্গে বিচ্ছেদের পর তিনি বিনোদন জগতের একজন…

নরওয়ের সিংহাসনের দায়িত্ব পেতে পারেন সিডনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রাজকুমারী

মেলবোর্ন, ২০ জুন- নরওয়ের সংবিধানে প্রস্তাবিত একটি সংশোধনী পাস হলে দেশটির সিংহাসনের উত্তরাধিকারী তালিকার অন্যতম সদস্য রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা ভবিষ্যতে রিজেন্ট রানির দায়িত্ব পালন করতে…

সিডনিতে বিশ্বকাপ ম্যাচ দেখানোর সময় ফ্লেয়ারের আঘাতে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি এক দর্শক

মেলবোর্ন, ২০ জুন- অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বকাপ ফুটবল ম্যাচের সরাসরি সম্প্রচার চলাকালে ফ্লেয়ারের আঘাতে এক ব্যক্ত দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। এ…

পরিত্যক্ত কূপে ছাগল উদ্ধার করতে নেমে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

মেলবোর্ন, ২০ জুন- টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে একে একে কূপে নেমে বাবা ও ছেলেসহ চারজনের মর্মান্তিক মৃত্যু…

ডোমিনিকান প্রজাতন্ত্রের সমুদ্রসৈকত রিসোর্টে ভয়াবহ আগুন, ইতালীয় পর্যটকের মৃত্যু

মেলবোর্ন, ২০ জুন- ক্যারিবীয় অঞ্চলের জনপ্রিয় পর্যটন গন্তব্য ডোমিনিকান প্রজাতন্ত্রের একটি বিলাসবহুল সমুদ্রসৈকত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে। এছাড়া বেশ কয়েকজন আহত…

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নেইমার

মেলবোর্ন, ২০ জুন- নেইমার জুনিয়রকে বিশ্বকাপে ফেরানোর বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au