সর্বশেষ

গ্রিনল্যান্ড ইস্যুতে বিশ্বকাপ বয়কট করবে না ফ্রান্স

  • 6:09 am - January 22, 2026
  • পঠিত হয়েছে:১৫৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ জানুয়ারি-ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী বলেছেন, তিনি খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে চান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলে নিতে চাওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স ২০২৬ ফিফা বিশ্বকাপ বয়কট করার কথা ভাবছে না বলে জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী মারিনা ফেরারি।

৫২ বছর বয়সী ফেরারি সাংবাদিকদের বলেন, খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখতে চান তিনি।“এই মুহূর্তে আমরা বলছি, এই বড় ও বহু-প্রত্যাশিত প্রতিযোগিতা বয়কট করার কোনো ইচ্ছা মন্ত্রণালয়ের নেই। সামনে কী হতে পারে, তা আগে থেকে অনুমান করছি না আমি।”

“২০২৬ বিশ্বকাপ সকল ক্রীড়াপ্রেমীর জন্য খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত।” যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে এবারের বিশ্বকাপ হবে আগামী জুন-জুলাইয়ে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেবে ৪৮ দল।

ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে চাওয়ার পর এর বিরোধিতা করেছে ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানিসহ ইউরোপের ৮টি দেশ। এজন্য আগামী মাস থেকে দেশগুলোর ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টাপাল্টি বিভিন্ন বক্তব্যও দিচ্ছে দুই পক্ষ।

ফ্রান্সের বামপন্থী আইন প্রণেতা এরিক কোকেরেল বলেছেন, বিশ্বকাপের দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের আগামী আসর বয়কটের কথা বিবেচনা করা উচিত।

“সত্যি বলতে, আমরা কি সত্যিই এমন একটি দেশে ফুটবল বিশ্বকাপ খেলার কথা কল্পনা করতে পারি, যে দেশটি তার ‘প্রতিবেশীদের’ আক্রমণ করে, গ্রিনল্যান্ড আক্রমণের হুমকি দেয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, জাতিসংঘকে ধ্বংস করতে চায়।”

২০২২ সালে অনুষ্ঠিত সবশেষ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল ফ্রান্স।

এই শাখার আরও খবর

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

বাংলাদেশ: রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আওয়ামী লীগ

গুজব, জল্পনা ও নানা রাজনৈতিক সমীকরণের মধ্যে বাংলাদেশের রাজনীতি আবর্তিত হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ঘিরে। দলটিকে বাইরে রেখে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও…

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au