বিশ্ব

ট্রাম্পের আন্তর্জাতিক ‘শান্তি পর্ষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু

  • 2:47 am - January 23, 2026
  • পঠিত হয়েছে:১৮৮ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জানুয়ারি-  নানা জল্পনা-কল্পনা পেছনে ফেলে আন্তর্জাতিক বোর্ড অব পিস বা ‘শান্তি পর্ষদ’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে ৫৬তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ফাঁকে এই সনদে স্বাক্ষর করেন। এর মাধ্যমে শান্তি পর্ষদের কার্যক্রম শুরু হলো। ট্রাম্প ছাড়াও এখন পর্যন্ত আরও ১৯ দেশের নেতারা এতে স্বাক্ষর করেছেন।

যুদ্ধপরবর্তী গাজা পুনর্গঠনের জন্য শান্তি পর্ষদ গঠনের ঘোষণা দেন ট্রাম্প। এই পর্ষদে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানানো হয়েছে। সূত্রের দাবি অনুযায়ী, স্থায়ী সদস্যপদ পেতে প্রতি দেশকে ১০০ কোটি ডলার অবদান রাখতে হবে।

এ পর্যন্ত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর, তুরস্ক, বেলারুশ, ইসরায়েল, পাকিস্তানসহ প্রায় ৩৫টি দেশ শান্তি পর্ষদে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে।

স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাম্পের সঙ্গে একই টেবিলে ছিলেন বাহরাইন ও মরক্কোর নেতারা। মূল সনদে স্বাক্ষরের পর ট্রাম্প একটি কলম হাতে নিয়ে নথিগুলো ক্যামেরার সামনে উপস্থাপন করেন। এরপর অন্যান্য বিশ্বনেতারাও জোড়ায় জোড়ায় এগিয়ে এসে শান্তি সনদে স্বাক্ষর করতে থাকেন।

স্বাক্ষরের আগে ট্রাম্প বলেন, “আমরা যা করছি, তা খুবই গুরুত্বপূর্ণ। আমি সত্যিই এখানে এসে এটি করতে চেয়েছিলাম। এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না।”

পরিষদটির লক্ষ্য হলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, পুনর্গঠন তদারকি এবং ন্যায্য শান্তি প্রতিষ্ঠা। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের উদ্যোগের সঙ্গে যোগ দেওয়া দেশগুলোর অংশগ্রহণ এই অঞ্চলের শান্তি প্রক্রিয়াকে শক্তিশালী করার সম্ভাবনা রাখে।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au