সর্বশেষ

বিরতি শেষে টিভিতে ফিরেই সাড়া ফেললেন হানিয়া আমির

  • 5:00 pm - January 23, 2026
  • পঠিত হয়েছে:৪৭ বার

মেলবোর্ন, ২৩ জানুয়ারি- গত বছরের মাঝামাঝিতে ‘সর্দার জি ৩’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে পাকিস্তানি তারকা হানিয়া আমিরের। এছাড়াও ২০২৪ সালে ‘কাভি মে কাভি তুম’ সিরিয়ালে অভিনয় করে দর্শক–সমালোচকদের প্রশংসা কুড়ান হানিয়া আমির। এরপর কিছুদিন তাকে নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি। প্রায় এক বছর বিরতির পর আবারও টেলিভিশনে ফিরেছেন এই জনপ্রিয় তারকা।

এবার তিনি অভিনয় করছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ সিরিয়ালে। এই নাটকে প্রথমবারের মতো তার বিপরীতে দেখা গেছে বিলাল আব্বাস খানকে। আইরা ও কাময়ার চরিত্রে এই জুটির অভিনয় দর্শকের নজর কেড়েছে।

২০২৫ সালের ৭ নভেম্বর এআরআই ডিজিটালে প্রচার শুরু হয় ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। ইউটিউবে প্রতিটি পর্বই কোটির বেশি ভিউ পাচ্ছে। চলতি বছরের জানুয়ারির শুরুতেই সিরিয়ালটির মোট ভিউ ছাড়িয়েছে ৬০০ মিলিয়ন।

সিরিয়ালটি ঘিরে ব্যাপক আলোচনা চলছে। পাকিস্তানের বাইরে বাংলাদেশ ও ভারতেও দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলেছে এটি। প্রেম, বিশ্বাস, ভুল–বোঝাবুঝি ও আবেগের টানাপোড়েনকে কেন্দ্র করে গল্প এগিয়েছে, যেখানে কাময়ার ও আইরার সম্পর্ককে গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। বিশেষ করে হানিয়া আমির ও বিলাল আব্বাস খানের পর্দার রসায়ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পাচ্ছে।

তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও রয়েছে। ধীরগতির গল্প বলা ও অতিরিক্ত ফ্ল্যাশব্যাক ব্যবহার নিয়ে কেউ কেউ অসন্তোষ প্রকাশ করেছেন। দর্শকদের মতে, চিত্রনাট্য আরও সংক্ষিপ্ত ও ঝরঝরে হতে পারত।

সিরিয়ালের টাইটেল গানটিও আলাদা করে জনপ্রিয়তা পেয়েছে। গানটি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ডিংয়ে রয়েছে। সিক্স সিগমা প্লাসের প্রযোজনায় ধারাবাহিকটি নির্মাণ করেছেন মুসাদ্দিক মালেক।

এদিকে, ২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেত্রী এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’ ও ‘আনা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন।

এই শাখার আরও খবর

বজ্রপাতে সাত জেলায় ৯ জনের মৃত্যু

মেলবোর্ন, ৩০ এপ্রিল- দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের ঘটনায় একদিনেই সাত জেলায় অন্তত ৯ জনের প্রাণহানি ঘটেছে। বুধবার (২৯ এপ্রিল) জামালপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, রাজবাড়ী, রংপুর, শরীয়তপুর…

পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বুথফেরত সমীক্ষায় ভিন্নমুখী চিত্র উঠে এলেও অধিকাংশ পূর্বাভাসে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। তবে শাসক তৃণমূল কংগ্রেস-এর সঙ্গে…

অসমে বিজেপি এগিয়ে, কেরলে পালাবদলের আভাস, তামিলনাড়ু ও পুদুচেরিতে জমজমাট লড়াই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ভারতের একাধিক রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনের ভোটগণনার আগে প্রকাশিত বুথফেরত সমীক্ষাগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র উঠে এসেছে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি-তে ক্ষমতার…

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছে জামিল আহমেদ লিমনের মরদেহ

মেলবোর্ন, ৩০ এপ্রিল- প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন-এর মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ…

‘সুপার এল নিনো’র আশঙ্কা: তাপদাহ-খরার ঝুঁকিতে অস্ট্রেলিয়া, শীতেও স্বস্তি নেই

মেলবোর্ন, ৩০ এপ্রিল- তীব্র গরম, দাবানল ও শুষ্ক আবহাওয়ার এক গ্রীষ্ম পার করার পরও স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। আবহাওয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন, সামনে আসতে পারে শক্তিশালী…

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা,সংযমের ডাক অস্ট্রেলিয়ার

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিশ্বজুড়ে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার দুর্বলতার মধ্যে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা পুনরায় শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া সরকার। দেশটির সহকারী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au