বিশ্ব

‘ট্রিগারে’ আঙুল আছে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

  • 10:52 pm - January 23, 2026
  • পঠিত হয়েছে:১৮১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ জানুয়ারি-  যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক পদক্ষেপের জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)। বাহিনীটির কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, ইরানের সেনাবাহিনীর ‘আঙুল ট্রিগারে’ রয়েছে এবং সর্বোচ্চ নেতার নির্দেশ বাস্তবায়নে তারা প্রস্তুত। বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে এই সতর্কবার্তা দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান এখনো আলোচনায় আগ্রহী বলে মন্তব্য করার পরপরই ইরানের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া এলো। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বাড়ার প্রেক্ষাপটে এই বিবৃতি নতুন করে উত্তেজনা উসকে দিল বলে মনে করছেন বিশ্লেষকেরা।

গত বছরের জুনে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করার লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে বাঙ্কার ব্লাস্টার বোমা হামলাসহ একাধিক সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। সেই সংঘাতের প্রসঙ্গ টেনে আইআরজিসি কমান্ডার বলেন, ওই যুদ্ধ থেকে শিক্ষা না নিলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আরও ‘বেদনাদায়ক ও অনুশোচনামূলক পরিণতি’ ভোগ করতে হবে।

এদিকে বৃহস্পতিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র উপসাগরীয় অঞ্চলের দিকে একটি বড় নৌবহর পাঠাচ্ছে। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিয়ে ওয়াশিংটনে ফেরার পথে তিনি বলেন, যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্প দাবি করেন, তিনি সংঘাত চান না, তবে যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থানে রয়েছে।

এর আগের দিন ট্রাম্প আরও কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের পক্ষ থেকে তার জীবনের ওপর কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে’। এই বক্তব্যের পরই আইআরজিসি কমান্ডার পাকপুর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে যেকোনো ধরনের ‘ভুল হিসাব’ এড়িয়ে চলার আহ্বান জানান।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে পাকপুর বলেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পস এবং ইরান আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত। দেশের অভ্যন্তরীণ ও বহিরাগত সব ধরনের হুমকি মোকাবেলায় সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে বলেও তিনি জানান।

একই সুরে ইরানের যৌথ সামরিক কমান্ড সদর দপ্তরের প্রধান জেনারেল আলি আবদোল্লাহি আলিয়াবাদি বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি, স্বার্থ ও প্রভাবকেন্দ্র ইরানের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্য হবে।

ক্রমবর্ধমান এই পাল্টাপাল্টি হুঁশিয়ারির মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা মনে করছেন।

সূত্র : এএফপি

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au