বাংলাদেশ

মহাসড়কের জন্য ভাঙতে হলো বীরশ্রেষ্ঠের ম্যুরাল

  • 1:15 am - January 24, 2026
  • পঠিত হয়েছে:৮১ বার
ভাঙা হলো বীরশ্রেষ্ঠের ম্যুরাল

মেলবোর্ন, ২৪ জানুয়ারি- নরসিংদীর রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে নির্মিত ম্যুরালটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। সড়ক ও জনপথ অধিদফতরের তত্ত্বাবধানে মঙ্গলবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যুরালটি সরিয়ে নেয়। প্রশাসন জানিয়েছে, আগের নকশা অনুসারেই শিগগিরই ম্যুরালটি পুনর্নির্মাণ করা হবে এবং এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যুরাল অপসারণের ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। এক্সকাভেটর দিয়ে ম্যুরাল অপসারণের দৃশ্য দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে নানা গুজব ও বিভ্রান্তিকর তথ্য।

জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদফতর জানায়, মাহমুদাবাদ মৌজায় অবস্থিত ‘বীরশ্রেষ্ঠ মতিউরনগর’ নামের এই স্থাপনাটি মহাসড়ক প্রশস্তকরণের বাধ্যবাধকতার কারণে সরানো হয়েছে। এটি কোনোভাবেই স্থায়ীভাবে ধ্বংস করা হয়নি। অপসারণের ক্ষতিপূরণ হিসেবে নির্ধারিত অর্থ উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুকূলে উপজেলা পরিষদে হস্তান্তর করা হয়েছে, যাতে দ্রুত পুনর্নির্মাণের কাজ সম্পন্ন করা যায়।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতেই পরিকল্পিতভাবে ম্যুরালটি অপসারণ করা হয়েছে। তিনি বলেন, “মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প বাস্তবায়নের স্বার্থে সাময়িকভাবে ম্যুরালটি সরাতে হয়েছে। আগের নকশা অনুযায়ী পুনর্নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ ইতোমধ্যেই বরাদ্দ দেওয়া হয়েছে।”

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়, মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠদের স্মৃতিচিহ্ন সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ফলে পুনর্নির্মাণের মাধ্যমে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি ও মর্যাদা আগের মতোই অক্ষুণ্ন রাখা হবে।

 

এই শাখার আরও খবর

চার বছর পর সন্তানদের নিয়ে ব্রিটেনে ফিরছেন হ্যারি, তবে উইলিয়ামের সঙ্গে দূরত্ব এখনো অটুট

মেলবোর্ন, ২০ জুন- দীর্ঘ চার বছর পর স্ত্রী মেগান মার্কেল ও দুই সন্তান প্রিন্স আর্চি এবং প্রিন্সেস লিলিবেটকে নিয়ে নিজ দেশ যুক্তরাজ্যে ফিরতে যাচ্ছেন প্রিন্স…

যে কারণে বিশ্বকাপ ইতিহাসের অংশ হচ্ছে জাপান-তিউনিসিয়া ম্যাচ

মেলবোর্ন, ২০ জুন- প্রায় এক শতাব্দীর গৌরবময় যাত্রায় আরেকটি ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ফিফা বিশ্বকাপ। ১৯৩০ সালে উরুগুয়েতে যাত্রা শুরু করা বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ…

অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ থেকে অর্থ পাচার এবং বিদেশে সম্পদ সঞ্চয়ের বিষয়টি আবারও আলোচনায় এসেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ প্রতিবেদনের পর।…

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে চলমান সংঘাতের ব্যয় বহন এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন জরুরি খাতের কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে…

বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত

মেলবোর্ন, ২০ জুন- চীন তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে…

আমিরাতে ৯ জুলাই পর্যন্ত জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

মেলবোর্ন, ২০ জুন- মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতায় ফ্লাইট বাতিল হয়ে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au