সর্বশেষ

পুলিশ হেফাজতে ট্রাক চালকের মৃত্যু, লাশ নিয়ে বিক্ষোভ

  • 5:11 pm - January 24, 2026
  • পঠিত হয়েছে:২৩৮ বার

মেলবোর্ন, ২৪ জানুয়ারি-  রংপুরে পুলিশ হেফাজতে মুকুল মিয়া (৪৫) নামে এক আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। গ্রেপ্তারের কিছুক্ষণ পরই তাঁর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের সামনে রেখে পুলিশ চলে গেছে বলে অভিযোগ পরিবারের। এ ঘটনার প্রতিবাদে লাশ নিয়ে ঢাকা–দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে।

নিহত মুকুল মিয়া পেশায় ট্রাকচালক। তাঁর বাড়ি রংপুর নগরের ধাপ চিকলীভাটা এলাকায়। পরিবারের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কোতোয়ালি থানার এএসআই মনিরুল ইসলামের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাঁদের বাড়িতে গিয়ে মুকুল মিয়াকে গ্রেপ্তার করেন। রংপুর মহানগরের পরশুরাম থানায় দায়ের করা গাড়িসংক্রান্ত একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানায় পরিবার। হাতকড়া পরিয়ে তাঁকে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় বলে অভিযোগ।

মুকুলের স্ত্রী লাভলী বেগম বলেন, গ্রেপ্তারের কিছু সময় পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক ওয়ার্ডবয় ফোন করে জানান, জরুরি বিভাগের সামনে তাঁর স্বামীর মরদেহ পড়ে আছে। হাসপাতালে গিয়ে তাঁরা মরদেহ দেখতে পান, কিন্তু সেখানে কোনো পুলিশ সদস্যকে পাননি। খবর ছড়িয়ে পড়লে রাতেই আত্মীয়স্বজন ও এলাকাবাসী হাসপাতালে জড়ো হন এবং প্রতিবাদে মেডিকেল মোড়ে মহাসড়ক অবরোধ করেন।

গভীর রাতে অবরোধ চলাকালে কোতোয়ালি থানার ওসি শাহজাহান আলী ঘটনাস্থলে গেলে বিক্ষোভকারীদের তীব্র ক্ষোভের মুখে পড়েন। একপর্যায়ে তাঁর সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয় এবং তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। এএসআই মনিরুল ইসলাম ফোনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে ওসির সঙ্গে যোগাযোগ করতে বলেন। ওসি শাহজাহান আলীর সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। তবে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগ তদন্তে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে লাভলী বেগমের অভিযোগ, ‘বাড়ি থেকে মানুষটাকে সুস্থ অবস্থায় নিয়ে যাওয়া হলো, আর কিছুক্ষণ পর আমরা শুধু তাঁর লাশ পেলাম। কীভাবে মৃত্যু হলো, তার কোনো জবাব আমরা পাইনি।’ ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au